গাজায় অবিলম্বে মানবিক সংকট থামানোর আহ্বান জানিয়ে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি « বাংলাখবর প্রতিদিন

গাজায় অবিলম্বে মানবিক সংকট থামানোর আহ্বান জানিয়ে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১:১৭
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১:১৭
Link Copied!

বিশ্বের ৪ হাজারেরও বেশি বিজ্ঞানী, যাদের মধ্যে আছেন ১৪ জন নোবেল বিজয়ী ও ৫ জন ফিল্ডস মেডেলজয়ী, গাজায় চলমান মানবিক বিপর্যয় ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘আমরা গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ে গভীরভাবে মর্মাহত। কৃত্রিম খাদ্য সংকট মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে—এটা একেবারেই অসহনীয়।’

বিবৃতিটি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাতিসংঘে ইসরাইলের প্রতিনিধি ড্যানি দ্যাননের কাছে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞানীরা এতে আরও উল্লেখ করেছেন, ‘গাজায় চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা, শিশুদের জন্য ন্যূনতম শিক্ষা পর্যন্ত না থাকা, বিশ্ববিদ্যালয়সহ বেসামরিক অবকাঠামোর ধ্বংসযজ্ঞ এবং সাধারণ মানুষের অধিকার ও জীবনের প্রতি উদাসীনতা আমাদের হতবাক করেছে। ইসরাইল সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি যেন এই মানবিক বিপর্যয়ের অবসান ঘটায়।’

কারা কারা স্বাক্ষর করেছেন:
বিবৃতিতে স্বাক্ষর করেছেন নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও ইতালির নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী গেরার্ড ‘টি হুফট, ডেভিড পলিটজার, গণিতবিদ রজার পেনরোজ, পদার্থবিজ্ঞানী তাকাকি কাজিতা ও জর্জিও পারিসি।

ভারতের বিজ্ঞানীদের মধ্যেও স্বাক্ষর করেছেন টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি), ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), ইনস্টিটিউট অব ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস (নিমহ্যানস)-এর গবেষকরা।

বিজ্ঞাপন

এছাড়া ফিল্ডস মেডেলজয়ী গণিতবিদ আলেসিও ফিগালি (ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ড) এবং ডেভিড বি মামফোর্ড (হার্ভার্ড ও ব্রাউন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের এমেরিটাস অধ্যাপক) নামেও স্বাক্ষর রয়েছে। ইউরোপ থেকে সবচেয়ে বেশি সংখ্যক স্বাক্ষর এসেছে, এরপর উত্তর আমেরিকা।

হামাসকেও আহ্বান:

বিবৃতিতে ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলা ও জিম্মিদের অমানবিক অবস্থার নিন্দা জানিয়ে বলা হয়েছে, ‘হামাসকে অবিলম্বে জিম্মিদের মুক্তি দিতে হবে।’

তবে একই সঙ্গে বিবৃতিতে গাজার বেসামরিক জনগণের ওপর চলমান ভয়াবহ হত্যাযজ্ঞকেও ‘অযৌক্তিক ও অকল্পনীয়’ বলে অভিহিত করা হয়েছে। বিজ্ঞানীরা লিখেছেন, ‘দশ হাজারেরও বেশি নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে, এর মধ্যে প্রায় এক হাজার শিশুর বয়স এক বছরেরও কম—এমন পরিস্থিতির কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’

বিশ্বকে পদক্ষেপ নেওয়ার ডাক:

বিবৃতির উপসংহারে বলা হয়েছে, ‘মানবতার সেবায় নিয়োজিত বিজ্ঞানী হিসেবে আমরা বিশ্বজুড়ে সব সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আহ্বান জানাচ্ছি—এই বিপর্যয় ঠেকাতে সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত