কালিয়া পাচকাহুনিয়ায় বেড়েছে মাদক, চুরি ও জুয়ার ব্যাপকতা « বাংলাখবর প্রতিদিন

প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী

কালিয়া পাচকাহুনিয়ায় বেড়েছে মাদক, চুরি ও জুয়ার ব্যাপকতা

আবুল কাশেম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:০৬
আবুল কাশেম, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:০৬
Link Copied!
অপরাধের প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বিস্তার ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রাম থেকে শহর, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়— প্রতিটি স্তরেই মাদকের ছোবল দিনকে দিন গভীর হচ্ছে। অথচ প্রশাসনের অনেক জায়গায় কার্যকর ভূমিকা নেই বললেই চলে।

নড়াইলের, কালিয়া পাঁচকাহুনিয়া এবং কুলশুর এলাকায় মাদকের ব্যাপকতা বেড়েছে চরম হারে। মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। যা নিয়ে রীতিমতো আতঙ্কিত প্রতিটি পরিবার।

নড়াইলের উক্ত এলাকায় মাদকের কারণে বেড়েছে চুরির দৌরাত্ম। আর চুরির ঘটনায় বিভিন্ন জায়গায় বিচার না হওয়ায়, এটার ব্যাপকতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। কিছু প্রভাবশালী মহল এদেরকে সেলটার দিচ্ছে কিনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের সঠিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। কারণ স্থানীয়দের মতে, ওই এলাকায় নিয়মিত এসব অপরাধ সংঘটিত হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি।

এলাকাবাসীর অভিযোগ, ইদানিং বিভিন্ন বাড়ি থেকে টিউবওয়েল চুরি হচ্ছে, মটর চুরি হচ্ছে, নারকেল, ডাব চুরি হচ্ছে। এমনকি হাঁস-মুরগিও চুরি করা হচ্ছে। কারণ ছোট অপরাধ করে শাস্তি না পেলে বড় অপরাধ প্রবণতা বাড়বে এটাই স্বাভাবিক। এতে করে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা, ধ্বংস হচ্ছে অসংখ্য পরিবার। তাই সামাজিক দায়বদ্ধতা ও অপরাধ দমনে অনতিবিলম্বে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত