দুলালপুরের মেধাবী শিক্ষার্থী মেহের আফরিন মিতু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে চান্স
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
মেহের আফরিন মিতু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
কুমিল্লার হোমনার দুলালপুরের মেধাবী শিক্ষার্থী মেহের আফরিন মিতু গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ‘ল’ চান্স পেয়েছে।
সে হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের মোঃ মজিবুর রহমান ও বিউটি আক্তারের মেয়ে।
জানা যায়, মেহের আফরিন মিতু রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজ হতে এইচএসসসি (HSC) এবং দুলালপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি (SSC) উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। এছাড়াও সে ৫ম, ৮ম এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় শিক্ষা বৃত্তি অর্জন করেছে।
আইন বিষয়ে পড়ালেখা শেষ করে সে দেশ মাতৃকার সেবায় অবদান রাখতে চান বলে জানাযায়।
মেহের আফরিন মিতু ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের প্রসাশনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফার ছোট ভাইয়ের মেয়ে। তার এ সাফল্যের জন্য তার পরিবার মহান আল্লাহ পাকের নিকট শোকরিয়া জ্ঞাপন করছেন। সকল হিতাকাঙ্ক্ষীগণের নিকট মিতু দোয়া প্রার্থী। মিতু দুলালপুর গ্রামের মৃত মোঃ ওয়ারিশ মিয়া প্রধানের নাতনী।


