জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

জেলা জজের দুর্নীতি আড়াল করতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৯
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫ | ৪:৫৯
Link Copied!
প্রেসক্লাবের সামনে মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভোলার জেলা জজ এ এইচ এম মাহমদুর রহমানের দুর্নীতির খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সাধারণ সাংবাদিক সমাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। তাদের মতে, সংবাদে কোনো অসত্য থাকলে মানহানির মামলা করা যেত, কিন্তু সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে সাংবাদিকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। একজন জেলা জজের নির্দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা জাতির জন্য লজ্জাজনক বলে তারা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন, নুরুল হোসেন কাইয়ুম- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। রাজু আহমেদ- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদিক হাফিজুর রহমান শফিক, জিয়াউর রহমান- সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। বিপ্লব সিকদার সদস্য ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সংবাদিক নেত্রী জেসমিন জুই, আনিছুর রহমান মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়ন। কাজী টিটু ঢাকা সাংবাদিক ইউনিয়ন। সাংবাদিক কবির হোসেন এবং আহত জুলাই যোদ্ধা আমিরুল ইসলাম ইমন সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা।

মানববন্ধনের সভাপতিত্ব করেন দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ। সঞ্চালনা করেন সাংবাদিক সাইদুল ইসলাম।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদে ‘ভোলা কোর্টের বিচারক ও আইনজীবীদের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ছাত্র-জনতার মানববন্ধন’ এবং ‘ভোলা জেলার জজ মাহমুদুর রহমানের অনিয়ম ও দুর্নীতি’ শিরোনামের প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ আড়াল করতেই জেলা জজের নির্দেশে আদালতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠতে থাকে। এটি ক্ষমতার অপব্যবহার হিসেবে সমালোচিত হচ্ছে। সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদক্ষেপ প্রকৃত সত্য ও তথ্য আড়াল এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড রক্ষার উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত