ডাকসু নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা রাকিব চাকরিচ্যুত « বাংলাখবর প্রতিদিন

ডাকসু নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা রাকিব চাকরিচ্যুত

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১:২৪
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৬ সেপ্টেম্বর, ২০২৫ | ১:২৪
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত নেত্রীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের কারণে রাকিবুল মোবিন নামের এক কর্মীকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিআইজিডির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সম্প্রতি রাকিবুল মোবিনের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্ট সম্পর্কে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) অবগত রয়েছে। পোস্টটি তার ব্যক্তিগত মতামতের বহিঃপ্রকাশ তবে এটি কোনোভাবেই বিআইজিডির মূল্যবোধ, মান বা প্রাতিষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না; তার ব্যক্তিগত মতামতকে বিআইজিডির প্রাতিষ্ঠানিক মতামত হিসেবে গণ্য করাও উচিত নয়।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়েছে, আমরা যেকোনো ব্যক্তি বা গোষ্ঠীর লিঙ্গ, ধর্ম, রাজনৈতিক সম্পৃক্ততা বা অন্য যেকোনো মতের ওপর ভিত্তি করে তাদের প্রতি করা যেকোনো অবমাননাকর, বৈষম্যমূলক বা অসম্মানজনক আচরণের তীব্র নিন্দা জানাই। যথাযথ পদক্ষেপ অনুসরণ করে আমাদের নৈতিক এবং পেশাদারি অবস্থানকে সমুন্নত রেখে আমরা জড়িত ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবসান টেনেছি। আমাদের প্রত্যেক সদস্য যেন আমাদের প্রতিষ্ঠানের মূল্যবোধ ও আচরণবিধি মেনে চলেন বিআইজিডি সেটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

জানা যায়, চাকুরিচ্যুত রাকিবুল মোবিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

তিনি নিজের ফেসবুক আইডিতে ডাকসুতে বিজয়ী নেত্রীদের একটি ছবি পোস্ট করে তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।

বিজ্ঞাপন

তার এ বিস্ফোরক মন্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় মবিনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিআইজিডির প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় রাকিবুল মবিন নামের ওই কর্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিআইজিডি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত