অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ড. ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান « বাংলাখবর প্রতিদিন

অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য ড. ইউনূসের প্রশংসা করলেন আইএমএফ প্রধান

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৫০
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৫০
Link Copied!

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশের অসাধারণ অর্থনৈতিক পরিবর্তনের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়াশিংটন ডিসি থেকে প্রফেসর ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন জর্জিয়েভা। আলাপকালে তারা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক প্রেক্ষাপট এবং ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে দেশের মূল চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।

গত বছরের আগস্টে প্রফেসর ইউনূস যখন নেতৃত্ব গ্রহণ করেছিলেন তখন অর্থনীতির অবস্থা উল্লেখ করে জর্জিয়েভা বলেন, ‘আপনি যা অর্জন করেছেন তাতে আমি মুগ্ধ। আপনি এত অল্প সময়ে অনেক কিছু করেছেন। আপনি যখন দেশের অবনতির ঝুঁকি অনেক বেশি ছিল, তখন দেশের দায়িত্ব নিয়েছিলেন। আপনিই সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’

বিজ্ঞাপন

জর্জিয়েভা বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনে সরকারের সাহসী সিদ্ধান্তের পর বৈদেশিক মুদ্রার বাজারের স্থিতিশীলতা এবং বৈদেশিক রিজার্ভ পুনরুদ্ধারের প্রশংসা করেছেন। প্রফেসর ইউনূস বাংলাদেশের ইতিহাসের অন্যতম সংকটময় সময়ে অবিচল সহায়তার জন্য আইএমএফের ব্যবস্থাপনা পরিচালককে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘চমৎকার সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।’

তিনি গত বছর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের সময় তাদের প্রথম বৈঠকের কথা স্মরণ করে বলেন, ‘এটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’

সময়োপযোগী ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ফেব্রুয়ারিতে পবিত্র রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বিজ্ঞাপন

তিনি পুনর্ব্যক্ত করেন যে নির্বাচনের পরে তার আগের কাজে ফিরে যাবেন।

আলোচনায় আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে সাহসী সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য।’

আগামী মাসগুলোতে আরও গভীর সংস্কারের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে জর্জিয়েভা বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এটি একটি মূল্যবান মুহূর্ত।’

প্রফেসর ইউনূস ব্যাংকিং খাতে পুনর্গঠন প্রচেষ্টা এবং রাজস্ব আহরণ বৃদ্ধির উদ্যোগসহ তার সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা উত্তরাধিকার সূত্রে একটি বিধ্বস্ত ও সম্পূর্ণ ভঙ্গুর অর্থনীতি পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাংক থেকে টাকা চুরি করে দেশ ছেড়ে পালিয়ে যায়।’

দুই নেতা নেপালে চলমান তরুণদের অভ্যুত্থান এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের উচ্চাকাঙ্ক্ষাসহ আঞ্চলিক উন্নয়ন নিয়েও আলোচনা করেন। প্রফেসর ইউনূস আঞ্চলিক সংহতি বৃদ্ধির লক্ষ্যে নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্পসহ ঢাকার প্রধান অবকাঠামো উন্নয়নের হালনাগাদ তথ্য তুলে ধরেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার এ সময় উপস্থিত ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত