সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরা সীমান্তে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৩৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:৩৬
Link Copied!

সাতক্ষীরার মাদরা সীমান্তের তেঁতুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৩ বিজিবির একটি দল জানতে পারে, মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি’র মধ্যবর্তী তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। সকাল ৯টার দিকে দলটি এক সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ওই ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে মোট ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত