হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি: ক্ষুব্ধ জনতার মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ « বাংলাখবর প্রতিদিন

হোমনায় মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি: ক্ষুব্ধ জনতার মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৮
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৮
Link Copied!

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি ও ধর্মীয় অবমাননাকে কেন্দ্র করে কটুক্তিকারী মহসিনের বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার সকালে উপজেলার আছাদপুর গ্রামের কফিল উদ্দিন শাহের মাজার ও তার পরিবারের বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা।

জানা যায়, কফিলউদ্দিন শাহের নাতি ও আলেক শাহের ছেলে মহসিন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তি করেন। এরপরই মুসলিম জনতা ফুঁসে উঠলে হোমনা থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

বিজ্ঞাপন

এরপর বৃহস্পতিবার স্থানীয় বিক্ষুব্ধ জনতা তার বাড়িঘর ও মাজার ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনী মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় কুুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি সাংবাদিকদের সাথে বলেন, মহানবী (সাঃ) কে কটুক্তিকারী মহসিন কে তাৎক্ষণিক গ্রেফতার করে আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।

এছাড়াও যারা আজকে ভাংচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন আর কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত