সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, জনমনে অসন্তোষ « বাংলাখবর প্রতিদিন

বিএনপি নেতা আনিছুর পুত্র সোহেল আনিছ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ, জনমনে অসন্তোষ

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৩৬
Link Copied!

কুড়িগ্রামের রাজারহাটে সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে (রাজারহাট প্রতিনিধি- দৈনিক সমকাল ও রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক) হত্যার হুমকির ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় জিডি করায় তার বিরুদ্ধে মানহানির অভিযোগ করেছেন সোহেল আনিছ।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজারহাট থানায় ওই সাংবাদিক ও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করে সোহেল আনিছ। তবে মানহানির মামলা আদালত ছাড়া থানায় রেকর্ড করার সুযোগ নেই বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের পুত্র সোহেল আনিছ হত্যার হুমকি দেয় সাংবাদিক আসাদকে। এ-ঘটনায় তিনি থানায় জিডি করেন। যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

কয়েকজন সাংবাদিকের অভিযোগ, সংবাদ প্রকাশের পর থেকে আনিছুর রহমান ও তার পুত্র সোহেল আনিছ বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠে। সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবুনুরের ন্যায় তারাও সাংবাদিক আসাদকে হয়রানি করতে উঠে পরে লাগেন।

স্থানীয় সাংবাদিকদের মত; ২০১৩-১৪ সালে আবুনুর তার লোকজন দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে যত মামলা করেছিলেন- সমস্ত মামলায় হয়রানির উদ্দেশ্যে সাংবাদিক আসাদকেও আসামি করা হয়েছিল। নানা অপপ্রচার করলেও তার বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির রিপোর্ট প্রকাশে কুণ্ঠাবোধ করেননি সাংবাদিক আসাদ।

জানা যায়, ২০২২ সালে আবুনুরের মদদপুষ্ট রাজাহাট উপজেলার একজন সাবেক স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক আসাদ দুর্নীতির রিপোর্ট প্রকাশ করায় স্টান্ড রিলিজ করা হয়েছিল তাকে। এতে করে মনঃক্ষুণ্ণ হন আবুনুর ও তার সাঙ্গপাঙ্গরা। পরে একদিন ঘটা করে উপজেলা অফিসার্স ক্লাবে ওই কর্মকর্তার বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন তারা। সংবর্ধনা অনুষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়। এ সময় আবুনুর সাংবাদিক আসাদকে বিএনপি-জামায়াত সমর্থক এবং স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছিলেন। তার বক্তব্য দিয়ে তার দলের কিছু পাতিনেতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে কম অপপ্রচার করেননি। তবে তিনি প্রতিবাদ ও আইনি পদক্ষেপ গ্রহনে থেমে থাকেননি।

বিজ্ঞাপন

আবুনুরের মত উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও তার ছেলে সোহেল আনিছ এবারে সাংবাদিক আসাদ এবং তার ছোট ভাই আরিফুলকে ফ্যাসিষ্ট প্রমাণ করতে থানায় গিয়েছিলেন সাবেক একজন ওসি’র বিদায় এবং অন্য ওসি’র যোগদান সংক্রান্ত অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যানের সাথে ছবি থাকার বিষয় নিয়ে। গত একবছরে বিএনপির ওই নেতার বিরুদ্ধে কোন সংবাদ করেননি সাংবাদিক আসাদ। তখন তিনি ভালো ছিলেন। এখন তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় খারাপের অভিযোগ তার বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোহেল আনিছ বিএনপি বা তার কোন অঙ্গ সংগঠনের নেতা কর্মী নয়। ববং সে বিগত সময় উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও নৌকা প্রতিকের প্রার্থী আবুনুরের প্রত্যক্ষ কর্মী ও সমর্থক ছিলেন। সম্প্রতি আবুনুর সহ সোহেল আনিছের ঘনিষ্ঠ মহূর্তের ১ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হওয়ায় বিএনপি নেতার আওয়ামী প্রেমি পুত্র বলে অনেকে সমালোচনা করেন।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান ও তার পুত্র সোহেল আনিছের কুকর্মে অতিষ্ঠ হয়ে পরেছেন অনেকে। খোদ উপজেলা বিএনপির একাধিক নেতা আনিছুর ও তার ছেলের অপকর্মগুলো তদন্ত করে জরুরী ভিত্তিতে দলীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও জানিয়েছেন।

এদিকে পিতার রাজনৈতিক পরিচয় দিয়ে তার ছেলের নানা অপকর্মের কারণে জনমনেও দেখা দিয়েছে বিরুপ প্রতিক্রিয়া। তবে বিএনপি নেতা আনিছুরের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই।

রাজারহাটের মানুষের মুখে মুখে এখন একটাই কথা- “আগে বিএনপি নেতা আনিছুর শ্রমিক ফেডারেশন নেতা রুবেল মিয়াকে কলিজা ছিড়ে নেয়ার হুমকি দিয়েছিলেন এবং তার ছেলে সাংবাদিককে হত্যার হুমকি দিচ্ছে।”

তবে এসব অভিযোগ অস্বীকার করে আনিছুর ও তার ছেলে সোহেল আনিছ সাংবাদিকদের জানান, সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে অপপ্রচার করছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত