ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরও ৪ দেশ « বাংলাখবর প্রতিদিন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের আরও ৪ দেশ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩২
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩২
Link Copied!

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে সোমবার চারটি ইউরোপীয় দেশ নিঃশর্তভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। আরও তিনটি ইউরোপীয় দেশ জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে তারা ভবিষ্যতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ ও মোনাকো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় ‘প্যালেস্টাইন প্রশ্নের শান্তিপূর্ণ সমাধান ও দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন’ শীর্ষক সম্মেলনে। এই সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব।

বেলজিয়াম জানায়, হামাসকে সরকার থেকে সরানো এবং ইসরায়েলি বন্দিদের মুক্তি দেওয়ার পর তারা ফিলিস্তিনকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেবে। ডেনমার্ক ও নেদারল্যান্ডস জানিয়েছে, নির্দিষ্ট শর্ত পূরণ হলে পরবর্তীতে তারা স্বীকৃতি দেবে।

বিজ্ঞাপন

৩০টিরও বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বক্তব্য দেন। রোববার ও সোমবার যেসব আট দেশ স্বীকৃতি দিয়েছে, তাদের নেতাদের বক্তৃতার সময় করতালিতে ভরে ওঠে সভাকক্ষ।

সম্মেলন শুরু হওয়ার আগেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ছিলেন সবার নজরের কেন্দ্রে। তিনি মঞ্চের দিকে একটি পদক্ষেপ নিতেই একঝাঁক কূটনীতিক তাঁকে ঘিরে ধরেন, কেউ করমর্দন করেন, কেউ আলিঙ্গন করেন, আবার কেউবা সস্নেহে চুম্বন জানান।

মাখোঁ সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ‘সময় এসে গেছে’—এই মূল বার্তাকে সামনে আনেন। তিনি বলেন, “সময় এসে গেছে, কারণ জরুরি অবস্থা সর্বত্র। শান্তির সময় এসে গেছে, কারণ আমরা সেই মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, যেখান থেকে হয়তো আর তা ধরতে পারব না। এ কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। কেউ বলবেন অনেক দেরি হয়ে গেছে, কেউ বলবেন অনেক তাড়াতাড়ি। তবে একটি বিষয় নিশ্চিত—আমরা আর দেরি করতে পারি না।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসরায়েলিরা যেখানে ‘একটি প্রাণবন্ত গণতন্ত্র’ প্রতিষ্ঠা করেছে, সেখানে ‘একটি আরব রাষ্ট্রের প্রতিশ্রুতি এখনো অপূর্ণ রয়ে গেছে।

মাখোঁ যোগ করেন, ‘সত্যিটা হলো, আমরা সবাই মিলেই এ পর্যন্ত নিকটপ্রাচ্যে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি গড়ে তুলতে ব্যর্থ হয়েছি, এর দায় আমাদের সবার।’

এ সময় তিনি জনপ্রিয় ফিলিস্তিনি কবি ও লেখক মাহমুদ দারবিশকে স্মরণ করেন। মাখোঁ বলেন, ‘মাহমুদ দারবিশের ভাষায়, এই স্বীকৃতি হলো এই ঘোষণা যে—ফিলিস্তিনি জনগণ কোনো অতিরিক্ত বা অপ্রয়োজনীয় জনগোষ্ঠী নয়। বরং তারা এমন এক জাতি যারা কখনোই কোনো কিছুর সঙ্গে বিদায় বলে না।’

তাঁর এই বক্তব্যে পুরো সম্মেলন কক্ষ দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানায়।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত