মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি « বাংলাখবর প্রতিদিন

মিথ্যা অপবাদ, মানহানির মামলা করবেন শিল্পা শেঠি

বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:৪৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি আর্থিক প্রতারণার অভিযোগের সঙ্গে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। তিনি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম রয়েছে।

তবে এই বিতর্কে শিল্পা শেঠির আইনজীবী এই তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘আমার মক্কেল দশ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এই ধরনের ভুল তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।’

বিজ্ঞাপন

আইনজীবী আরও বলেন, ‘কোন উৎস থেকে এই ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যে সব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।’

এদিকে, ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ প্রসঙ্গে রাজ কুন্দ্রা বলেছেন, ‘আমি বলব আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত