বেলকুচিতে পুকু্রের ইজারা নিয়ে দ্বন্দ্ব, মাদ্রাসা কমিটিকে দায়িত্ব দিয়ে নিরসন « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে পুকু্রের ইজারা নিয়ে দ্বন্দ্ব, মাদ্রাসা কমিটিকে দায়িত্ব দিয়ে নিরসন

রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৬
রেজাউল করিম স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ:
আপডেটঃ ২৭ সেপ্টেম্বর, ২০২৫ | ৬:২৬
Link Copied!
শালিসি বৈঠক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেলবরিষা হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় পুকুর ইজারাদারকে কেন্দ্র করে চলমান বিরোধের নিরসন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, আমিরুল ইসলাম খাঁন আলিমের নির্দেশে উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সভা বসে।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, উক্ত পুকুরটি শেলবরিষা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার নামে দলিলভুক্ত করা হবে। এসময় ইজারাদার আলাম শেখ (পিতা: আবুল কাশেম শখ) নিজ সম্মতিক্রমে পুকুরের দলিল মাদ্রাসার নামে হস্তান্তর করেন। তবে অপর পক্ষ এডভোকেট জিন্নাহ মন্ডল (পিতা: জুব্বার মন্ডল) দীর্ঘদিন ধরে এ পুকুর নিয়ে মামলা পরিচালনা করে আসছেন। তবুও গ্রামবাসী ও নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসার নামে দলিল করার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন স্হানীয় সমাজসেবক  শাহ আলম সরকার।

আলোচনা সভায় উপস্হিত ছিলেন- বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার, সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম (শফি), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রেজাউল করিম,উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ভিপি মোকলেছুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়াসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

গ্রামবাসীর মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটায় এলাকায় স্বস্তি ফিরবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত