খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন, আটকা হাজারো পর্যটক « বাংলাখবর প্রতিদিন

খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন, আটকা হাজারো পর্যটক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ১০:১৯
Link Copied!

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকা অবরোধ কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে ২৭ জন আহত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, দুপুর ১২টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয় জেলা সদরের স্বনির্ভর, নারায়ণখাইয়া, চেঙ্গী স্কয়ার, মহাজন পাড়া ও নারিকেল বাগান বাগান এলাকায়। এ সময় সশস্ত্র মহড়া দিতে দেখা গেছে অনেককে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর, গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। তারমধ্যেও সংঘর্ষ চলতে থাকায় বিকেল ৪টার পর অতিরিক্ত পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ও উৎসুক জনতাকে সরিয়ে দেয়। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে ফাঁকা গুলির শব্দ শোনা যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে পুলিশ সুপার আরেফিন জুয়েল কোনো সাড়া দেননি। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে খাগড়াছড়ি পৌরসভাসহ ২ উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। জননিরাপত্তায় সবধরনের প্রস্তুতি রয়েছে।

খাগড়াছড়ি সদর হাসপাতালের তথ্য মতে, ২৭ জন আহতের মধ্যে একজন গুলিবিদ্ধ ও দুজন বিস্ফোরণে আহত। বাকীরা সবাই দেশীয় অস্ত্র ও ইটপাটকেলে আহত।

খাগড়াছড়ি ব্যাটালিয়ন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কামরান কবীর উদ্দিন জানান, পরিস্থিতি মোকাবেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করার জন্য মাঠে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় গত মঙ্গলবার রাতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ তুলে জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠন অবরোধের ডাক দেয়। এ অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত