হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রহস্যময় কক্ষের সন্ধান « বাংলাখবর প্রতিদিন

হাজি সেলিমের বাড়ির আন্ডারগ্রাউন্ডে রহস্যময় কক্ষের সন্ধান

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:২১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৫ | ৫:২১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর গড়িয়ে বিকেলের দিকে অস্বাভাবিক নীরবতা নেমে আসে। মুহূর্তেই সেই নীরবতা ভাঙে যৌথ বাহিনীর কড়া পদচারণায়। গন্তব্য সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমের বহুতল ভবন ‘গুলশানারা মাসুদা টাওয়ার’।

চোখ এড়িয়ে থাকা ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে খুঁজে পাওয়া যায় একটি গোপন কক্ষ। দরজা খুলতেই যেন উন্মোচিত হয় এক চমকপ্রদ রহস্য। সারি সারি চকচকে গাড়ি, যার মধ্যে একটি গাড়িতে গাঢ় অক্ষরে বসানো সংসদ সদস্যের লোগো। গোপন আস্তানা থেকে উদ্ধার করা হয় মোট ছয়টি বিলাসবহুল গাড়ি।

এ যেন সিনেমার দৃশ্য, অন্ধকার কক্ষে আড়াল করে রাখা ক্ষমতার প্রতীক। আইনশৃঙ্খলা বাহিনীর হঠাৎ হানা আর রহস্যময় আবিষ্কার। অভিযানের পর আটক করা হয় ভবনের দায়িত্বে থাকা ম্যানেজারকে। তবে এখনো রহস্যের জট খোলেনি এই গাড়িগুলো কেন লুকিয়ে রাখা হয়েছিল?

বিজ্ঞাপন

লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান সাংবাদিকদের জানান, ‘অভিযান যৌথ বাহিনী পরিচালনা করছে। আমরা অবহিত আছি, তবে পুলিশ সরাসরি অংশ নেয়নি। পুরো অভিযানে আছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত