শ্রীপুরে পূজা মন্ডব পরিদর্শন করেছেন গাজীপুর জেলা পুলিশ সুপার
মো:রিপন মিয়া, স্টাফ রিপোর্টার
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বাজারে পূজা মন্ডব পরিদর্শন করেছেন গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) ডা. চৌধুরী যাবেদ সাদেক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় তিনি এ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশফাক ও আবুল খায়ের, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, মাওনা বাজার পূজা মন্ডবের সভাপতি শ্রী শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী রতন চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক শ্রী তাপস চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুলিশ সুপার ডা. চৌধুরী যাবেদ সাদেক বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে। উৎসবের অংশীদার হতে আমরা আজ এখানে এসেছি।


