৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংকের অফিসের অনুমোদন « বাংলাখবর প্রতিদিন

৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংকের অফিসের অনুমোদন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৩০ সেপ্টেম্বর, ২০২৫ | ১১:৩১
Link Copied!

বাংলাদেশ ব্যাংক রাজধানীর সেনা কল্যাণ ভবনে প্রস্তাবিত সরকারি মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি/ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’-এর জন্য অফিস স্পেস বরাদ্দ দিয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের কমন সার্ভিসেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, ‘সেনা কল্যাণ ভবনের ১৭ তলায় ২ হাজার ৩৩৬ বর্গফুট জায়গা রেজিস্টার্ড অফিস হিসেবে বরাদ্দ করা হয়েছে।’

গত ২১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এই জায়গা বরাদ্দ দেন। এখান থেকেই ভবিষ্যতে ব্যাংকের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হবে।

বিজ্ঞাপন

চেয়ারম্যান পদে কারা থাকবেন- এ বিষয়টি নিয়েও চলছে আলোচনা। প্রাথমিকভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান-কে ইউনাইটেড ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়; বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।

একীভূতকরণের ফলে নতুন ব্যাংকটির শাখা সংখ্যা ৭৬০টিতে উন্নীত হবে।
একইসঙ্গে পাঁচ ব্যাংকের বর্তমান কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের সেবা অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং শাখা সংযুক্তিকরণের কারণে গ্রাহকসেবায় কোনো বিঘ্ন ঘটবে না।

অর্থনীতিবিদদের মতে, এই একীভূতকরণ বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি বড় পদক্ষেপ। এটি একদিকে যেমন খেলাপি ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করবে, অন্যদিকে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা রক্ষায় অবদান রাখবে।

বিজ্ঞাপন

তবে শেয়ারহোল্ডারদের স্বার্থ, ব্যবস্থাপনা কাঠামো এবং প্রযুক্তিগত সমন্বয়- এসব বিষয় এখনো সমাধানের পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ইউনাইটেড ইসলামী ব্যাংকের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করতে আরো কিছু প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সব কিছু সম্পন্ন হলে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত