নাটোরে বাল্যবিয়ে করতে এসে বরের কারাদণ্ড « বাংলাখবর প্রতিদিন

নাটোরে বাল্যবিয়ে করতে এসে বরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ১১:২৬
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১ অক্টোবর, ২০২৫ | ১১:২৬
Link Copied!
বিয়ে বাড়ির ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নাটোরের গুরুদাসপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ইতি খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করে বরকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় উপজেলার নাজিরপুর নতুনপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।

ইতি নাজিরপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং গ্রামের শামসুল হকের মেয়ে। বর বাহারুল ইসলাম (২৫) কুমারখালী গ্রামের নবির উদ্দিনের ছেলে এবং পেশায় ব্যবসায়ী।

বিয়ে বাড়িতে প্যান্ডেল, গান-বাজনা ও ভোজ চলাকালীন সময়ে ইউএনও’র উপস্থিতিতে মুহূর্তেই থেমে যায় সব আয়োজন। বরকে ঘটনাস্থলে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। কনের পরিবারকেও সতর্ক করা হয়।

বিজ্ঞাপন

ইতি খাতুন বলেন, “পড়াশোনা করতে চাই, কিন্তু মা–বাবা ও প্রতিবেশীদের চাপে বিয়েতে রাজি হতে হয়েছিল। ইউএনও এসে বিয়ে বন্ধ করায় আবার স্কুলে যেতে পারবো, খুব ভালো লাগছে।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, ইতি পড়াশোনায় ভালো, খেলাধুলাতেও পারদর্শী। বিয়ের আয়োজনের খবর পেয়ে তিনিও বিয়ে বন্ধে উদ্যোগ নেন। তিনি বলেন, এ ঘটনা শ্রেণিকক্ষে আলোচনা করা হবে যেন ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি হয়।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে কিশোরীদের জন্য বড় ঝুঁকি। অল্প বয়সে মা হতে গিয়ে অনেকেই স্বাস্থ্যঝুঁকিতে পড়ে, এমনকি ক্যান্সারও হতে পারে। বাল্যবিয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে স্কুলভিত্তিক ক্যাম্পেইন চালানো হবে। আর যারা নিজের বাল্যবিয়ে রুখবে, তাদের পুরস্কৃতও করা হবে।”

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত