ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া « বাংলাখবর প্রতিদিন

ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৩:৪০
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৩:৪০
Link Copied!

লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের পুরো কূটনৈতিক প্রতিনিধি দলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা দুই কলম্বিয়ান নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করার পর তিনি এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- মানুয়েলা বেদোয়া ও লুনা বারেতো। তারা ছিলেন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ক্রু।

গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলা ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছানোর পর ইসরায়েলি সেনারা বেআইনিভাবে ওই দুই নারীকে আটক করে। ঘটনাটি ঘটে উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, গাজা উপকূল থেকে ‘১৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর স্থানীয় সময় রাত ১১টা ৫৯টা মিনিটে ইসরায়েলি জাহাজগুলোর অবস্থান ধরা পড়ে।’

এতে আরও বলা হয়, আগের ফ্লোটিলাগুলোও ‘আক্রমণ বা আটকের’ শিকার হয়েছে। এটিকে আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।

পেত্রো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সতর্ক করে বলেন, যদি এ তথ্য সত্যি হয়, তবে এটি বেনিয়ামিন নেতানিয়াহুর নতুন আন্তর্জাতিক অপরাধ হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ইসরায়েলের সঙ্গে করা মুক্ত বাণিজ্য চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হচ্ছে। এর আগে এই সপ্তাহেই তিনি ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

চলতি বছরের মে মাসেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন পেত্রো। তবে এবার তিনি আরও এক ধাপ এগিয়ে বাকি থাকা যেকোনো কূটনৈতিক প্রতিনিধিকে দ্রুত কলম্বিয়া ছাড়ার নির্দেশ দিয়েছেন।

তিনি জানান, এ ঘটনায় কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মামলা করবে, যার মধ্যে ইসরায়েলি আদালতেও মামলা অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবীদের কলম্বিয়ার আইনজীবী দলকে সহযোগিতা করার আহ্বান জানান।

এর আগে, গত মাসের শেষ দিকে জাতিসংঘের সাধারণ সম্মেলনে কলম্বিয়ার প্রেসিডেন্ট গাজায় গণহত্যা চালানো ইসরায়েলকে রীতিমতো তুলোধুনো করেন।

নিজের বক্তব্যে পেত্রো ইসরায়েলের কড়া সমালোচনা করেন। তিনি ইসরায়েলিদের ‘নাৎসি’ আখ্যা দিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তোলেন।

পেত্রো প্রস্তাব দেন, এশিয়ার দেশগুলোর নেতৃত্বে একটি আন্তর্জাতিক সামরিক জোট গড়ে তুলে ফিলিস্তিনকে মুক্ত করতে হবে। একই সঙ্গে ইসরায়েলে অস্ত্রবাহী জাহাজ পাঠানো বন্ধ করার আহ্বান জানান তিনি।

পেত্রো তার ভাষণে বলেন, ‘ভদ্রমহোদয়গণ, কোনো জাতিই শ্রেষ্ঠ নয়। ঈশ্বরের মনোনীত জাতি বলেও কিছু নেই। সেটা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল- যে জাতিই হোক না কেন। কেবল অজ্ঞও ডানপন্থী ধর্মান্ধরা এমনটা ভাবতে পারে। আসলে ঈশ্বরের মনোনীত জাতি হলো পুরো মানবজাতি।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত