লন্ডনে ট্রেসি জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা « বাংলাখবর প্রতিদিন

জাতীয় নির্বাচন ইস্যু

লন্ডনে ট্রেসি জ্যাকবসনের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৯:০০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২ অক্টোবর, ২০২৫ | ৯:০০
Link Copied!

জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের টানাপোড়েনের মধ্যে আবারও লন্ডন সফরে গেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বুধবার (১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি স্বামী ডেভিড বাফকে নিয়ে ঢাকা ত্যাগ করেন।

তিন মাসের মধ্যে এটি তার দ্বিতীয় লন্ডন সফর। রাজনৈতিক মহলে গুঞ্জন, এই সফরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে পারেন। আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের নিরাপত্তা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা ও নির্বাচনী রোডম্যাপের মতো ইস্যু থাকতে পারে। যদিও এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত জুলাইয়েও লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছিলেন ট্রেসি। সে সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির পরিকল্পনা ও সরকারের প্রতি তাদের অবস্থান নিয়ে আলোচনা হয় বলে জানান দলের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রেসির এবারের সফর যুক্তরাষ্ট্রের ‘ট্র্যাক টু ডিপ্লোমেসির’ অংশ। আনুষ্ঠানিক নয়, তবে এ ধরনের আলোচনার মাধ্যমে ওয়াশিংটন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী সংস্কার নিয়ে বার্তা দিতে চাইছে।

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদল ঢাকায় এসেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও চাপ বাড়ার এ সময়ে ট্রেসির লন্ডন সফর রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত