হোমনায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু, একজন আহত « বাংলাখবর প্রতিদিন

হোমনায় বজ্রপাতে দুই বোনসহ তিনজনের মৃত্যু, একজন আহত

রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৯:৫২
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৫ | ৯:৫২
Link Copied!

কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় বজ্রপাতে দুই বোন ও একজন পুরুষসহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। এবং একজন আহত হয়েছে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালাদক্ষিণ গ্রামের মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭) তার ছোট বোন জাকিয়া (২৩) এবং অপরজন হলেন আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদ মিয়া (২২)।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ৩ টার দিকে তারা ভবানীপুর (ঘাগুটিয়া)- উজানচর খেয়াঘাটে খেয়া পারাপারের জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তারা একটি টিনের ছাউনির নিচে আশ্রয় নেয়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং একটু দূরে থাকা অপর জন আহত হয়।

এরপর স্থানীয়রা এসে দুই বোনের লাশ উদ্ধার করে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। অপরজন কে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত