বিশেষ বিসিএস: ৬৮৩ পদের জন্য শুক্রবার পরীক্ষায় বসছেন ৩ লাখের বেশি প্রার্থী « বাংলাখবর প্রতিদিন

বিশেষ বিসিএস: ৬৮৩ পদের জন্য শুক্রবার পরীক্ষায় বসছেন ৩ লাখের বেশি প্রার্থী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ১:২০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১০ অক্টোবর, ২০২৫ | ১:২০
Link Copied!

সরকারি কলেজে ৬৮৩টি শিক্ষক পদে নিয়োগের জন্য ৪৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ (MCQ) পদ্ধতির লিখিত পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী।

এই পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, ঢাকার ১৮৪টি কেন্দ্রে। প্রতিটি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন গড়ে ৪৬০ জন প্রার্থী।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বৃহস্পতিবার রাতে একটি গণমাধ্যমকে বলেন, পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি কলেজে শিক্ষক পদে নিয়োগের এ বিসিএসে ৩ লাখ ১২ হাজার ৭৫২ জন প্রার্থী আবেদন করেন। সে হিসাবে প্রতিটি পদের বিপরীতে লড়ছেন প্রায় ৪৬০ জন।

বিজ্ঞাপন

পরীক্ষা কেন্দ্রগুলোর প্রবেশ গেট সকাল ৯টা ৩০ মিনিটে বন্ধ করে দেওয়া হবে। পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পরীক্ষাকেন্দ্রে বই, মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক বা ক্রেডিট কার্ড সদৃশ কোনো বস্তু, গয়না এবং ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

পরীক্ষার নিরাপত্তা নিশ্চিত করতে থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ বাহিনীর তত্ত্বাবধান। প্রবেশপত্র যাচাই ও শরীর তল্লাশি করা হবে মেটাল ডিটেক্টরের সাহায্যে।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে। ‘হিয়ারিং এইড’ ব্যবহারের প্রয়োজন হলে চিকিৎসক প্রদত্ত পরামর্শপত্রসহ পিএসসির অনুমোদনপত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রতিবন্ধী প্রার্থীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। দৃষ্টি প্রতিবন্ধীরা পিএসসির অনুমোদিত শ্রুতিলেখকের সহায়তা নিতে পারবেন। শ্রুতিলেখকের জন্য দৃষ্টি প্রতিবন্ধীদের অতিরিক্ত ২০ মিনিট এবং অন্যান্য প্রতিবন্ধীদের জন্য ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি গত ২১ জুলাই। অনলাইন আবেদন চলে ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত