অসুরের মুখে দাড়ি, কারও ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

অসুরের মুখে দাড়ি, কারও ছাড় নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ১২:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৫ | ১২:১০
Link Copied!

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্গা পূজায় অসুরের মুখে যারা দাড়ি লাগিয়েছে, আমরা জিডি করেছি। আইনের আওতায় আনার জন্য তাদের বিরুদ্ধে কেস করা হচ্ছে। যারাই এ অপকর্ম করছে তাদের ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে (বৌদ্ধ বিহার) বৌদ্ধ ধর্মালম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারাই এই অপকর্ম করেছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসবো। আপনারা জানেন এখানে কিছু কিছু ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের সঙ্গে সুপার ফ্যাসিস্ট ইনটেলেকচুয়ালও আছে, তারাও কিন্তু এটা ইন্ধন দেয়।

বিজ্ঞাপন

তারা যেন ইন্ধন না দিতে পারে আপনারা আমাদের সবাই সহযোগিতা করুন। হিন্দু ধর্মের যে হিন্দু গুরুরা, তাদের বিভিন্ন নেতাদেরও এটা বলা হয়েছে। তারা এটার জন্য দুঃখ প্রকাশ করেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। সাংবাদিকরাই বলছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। ধীরে ধীরে আরও উন্নতি হবে।

বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পূজনীয় উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মিভদন্ত রতনশ্রী মহাথের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব প্রশান্ত ভূষণ বড়ুয়া, লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. তানভীর ইকবালসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত