ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বাংলাদেশ ও পাকিস্তান দায়ী: অমিত শাহ « বাংলাখবর প্রতিদিন

ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে বাংলাদেশ ও পাকিস্তান দায়ী: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ | ১০:১৯
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৫ | ১০:১৯
Link Copied!
অমিত শাহ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন, ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পেছনে অধিক হারে জন্ম দায়ী নয়, বরং পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জড়িত। খবর টাইমস অব ইন্ডিয়ার

শুক্রবার (১০ অক্টোবর) দিল্লিতে এক অনুষ্ঠানে ‘অনুপ্রবেশ, জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

১৯৫১ সাল থেকে ২০১১ সালের তথ্য উদ্ধৃত করে তিনি জনসংখ্যার ভারসাম্যহীনতাকে ‘জাতীয় নিরাপত্তার বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন।

বিজ্ঞাপন

অমিত শাহ দাবি করেন, কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করছে। এটি একটি জাতীয় সমস্যা, যা গণতন্ত্রের জন্য হুমকি।

তিনি প্রশাসনের প্রতি প্রশ্ন তোলেন বলেন, ‘যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করে এবং জেলা প্রশাসন তাদের সনাক্ত করতে ব্যর্থ হয়, তাহলে কীভাবে অনুপ্রবেশ বন্ধ করা যাবে? যখন কোনো ব্যক্তি শরণার্থী এবং অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তখন তারা নিজের আত্মার সঙ্গে প্রতারণা করছে।’

শাহ বলেন, আসামে ২০১১ সালের আদমশুমারিতে মুসলিম জনসংখ্যার দশকব্যাপী বৃদ্ধির হার ছিল ২৯.৬ শতাংশ। অনুপ্রবেশ ছাড়া এটা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের অনেক জেলায় এই বৃদ্ধির হার ৪০ শতাংশ এবং বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকায় এটি ৭০ শতাংশে পৌঁছেছে। এটি স্পষ্ট প্রমাণ যে, অতীতে অনুপ্রবেশ ঘটেছে।

বিজ্ঞাপন

ভারতের এই মন্ত্রী আরও বলেন, ঝাড়খণ্ডে উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর কারণ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত