আজ এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লংমার্চ « বাংলাখবর প্রতিদিন

সারা দেশে লাগাতার কর্মবিরতি

আজ এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে লংমার্চ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ১১:১০
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ১১:১০
Link Copied!

২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতাসহ ৩ দফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করবেন তারা। একই সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও শিক্ষকদের ঢাকায় অবস্থান কর্মসূচিসহ সব আন্দোলন চলবে।

গতকাল সোমবার বিকালে কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। তিনি বলেন, আজ রাতের মধ্যে যদি প্রজ্ঞাপন বা কোনো ঘোষণা না দেওয়া হয়, তাহলে সচিবালয় অভিমুখে লংমার্চ ও চলমান কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। তিনি বলেন, রবিবার শিক্ষকদের ওপর যে হামলা করা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমাদের পাঁচ জন সহযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে। এই সরকার থেকে এটা আশা করিনি। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, যেহেতু আমরা কর্মবিরতি ঘোষণা করেছি, সেহেতু আপনারা সবাই শহিদ মিনারে চলে আসুন। যদি কোনো প্রতিষ্ঠান প্রধান আপনাদের বাধা দেয় তাহলে সব শিক্ষক মিলে তাকে বাধ্য করবেন।

নাগরিক ঐক্য, জামায়াতসহ বিভিন্ন সংগঠনের সংহতি প্রকাশ: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছে নাগরিক ঐক্য, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও ইনকিলাব মঞ্চ। তারা সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বিকেলে এসব রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের লাঠিপেটার সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘শিক্ষক কেন, একটা সাধারণ মানুষকেও রাস্তার মধ্যে কুকুরের মতো পেটাবেন, এই রকম দেশ চাই না। এটা এই জাতির জন্য একটা কলঙ্ক।’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান তার বক্তব্যে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন ঘিরে অনাকাঙ্ক্ষিত কোনো পরিবেশ তৈরি হলে সেই দায় সরকারকে বহন করতে হবে বলে উল্লেখ করেন। জামায়াত-সমর্থিত শিক্ষক সংগঠন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল এ বি এম ফজলুল করিম বলেন, শিক্ষক-কর্মচারীদের দাবি পূরণ না হলে আন্দোলন আরো বেগবান হবে।’

ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘আপনাদের আন্দোলনের প্রতি আমাদের সমর্থন আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শিক্ষকেরা আর ঘরে ফিরে যাবেন না।’ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ‘শিক্ষকেরা জাতির শ্রেষ্ঠ সন্তান। অথচ পুলিশ লাঠিপেটা করে। এটা আমাদের জন্য লজ্জাজনক।’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিন দাবিতে মহাসমাবেশ শুরু হয় শিক্ষকদের। একপর্যায়ে লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে শিক্ষকরা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন। কর্মসূচি থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন তারা। তবে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া না মেলায় গতকাল থেকে সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন তারা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে তারা ইতিবাচক। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত