ব্লকেড কর্মসূচি তুলে নিলেন শিক্ষার্থীরা « বাংলাখবর প্রতিদিন

ব্লকেড কর্মসূচি তুলে নিলেন শিক্ষার্থীরা

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৬:০৬
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৫ | ৬:০৬
Link Copied!

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ের ব্লকেড কর্মসূচি তুলে নিয়েছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ব্লকেড কর্মসূচি তুলে নেন ছাত্ররা।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের বুঝিয়ে বলায় ব্লকেড কর্মসূচি তুলে তারা মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে চলে যান। এরপর ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

মূলত রাজধানীর ৭টি বড় সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে পক্ষে–বিপক্ষে কর্মসূচিকে ঘিরে উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি শুরু করেছিলেন ঢাকা কলেজের ছাত্ররা।

বিজ্ঞাপন

আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভও করেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্ররা। ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলনে সংহতি জানিয়েছে ব্লকেড কর্মসূচিতে অংশ নেন।

ঘণ্টাখানকের মধ্যে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেন সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান। ছাত্ররা ব্লকেড শেষ করে মিছিল নিয়ে নিউমার্কেটের দিকে চলে যান। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা কলেজের ছাত্রদের পাশাপাশি অন্য কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরাও আন্দোলনে সংহতি জানিয়েছে ব্লকেড কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

বিজ্ঞাপন

এদিকে শিক্ষক হেনস্তার প্রতিবাদে আজ সারা দেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন করছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজ অডিটরিয়ামে শিক্ষকেরা কর্মসূচি পালন করছেন।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা নিয়ে জটিলতা বাড়ছে। এ নিয়ে নানামুখী আন্দোলন চলছে। গতকাল সোমবার ঢাকা কলেজ ক্যাম্পাসে উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তা করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ সারা দেশে সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্যান্য অফিসে দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণ করে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। উচ্চমাধ্যমিকের এক ছাত্রকে মারধর ও একজন শিক্ষককে হেনস্তার প্রতিবাদে আজ সকালে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের ছাত্ররা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত