ফরিদপুরে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ফরিদপুরে ২১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ | ১০:২২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ অক্টোবর, ২০২৫ | ১০:২২
Link Copied!

ফরিদপুরে আনুমানিক ৬ লক্ষ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৫ অক্টোবর) দিনগত রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবাইদা ফিলিং স্টেশন এলাকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জোবাইদা ফিলিং স্টেশন এলাকার সামনে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানোর সময় ঢাকা মেট্রো-ব-১৫-২৪৮২ নম্বরযুক্ত “গোল্ডেন লাইন” পরিবহন বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে আনুমানিক ৬ লাখ ৩৩ হাজার টাকা মূল্যমানের ২১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো- মোঃ জাহাঙ্গীর আলম (৪০), পিতা মৃত মির্জা আলী মোল্লা এবং শাহানাজ আক্তার (২৭), স্বামী মোঃ জাহাঙ্গীর আলম।তারা দুজনই খাগড়াছড়ি জেলার সদর থানার কুমিল্লাটিলা এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত