শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানো নিয়ে আলোচনা চলছে: শিক্ষা উপদেষ্টা « বাংলাখবর প্রতিদিন

শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানো নিয়ে আলোচনা চলছে: শিক্ষা উপদেষ্টা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ২:২১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ২:২১
Link Copied!

শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, বেসরকারি শিক্ষকদের বাড়িভাড়া ৫ শতাংশ বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘সরকারের আর্থিক বাস্তবতা অনুযায়ী পাঁচ শতাংশ বৃদ্ধি (ন্যূনতম ২,০০০ টাকা) এখন আলোচনাধীন। আমি বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে যেতে পারবো।’

তিনি আরও বলেন, ‘সরকার শতাংশভিত্তিক বাড়িভাড়া বাড়ানোর বিষয়ে শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। সামর্থ্য অনুসারে শতাংশভিত্তিক বাড়িভাড়া প্রদানের বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা বলেন উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন, প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। আমার মন্ত্রিসভার সহকর্মীরাও এই বিষয়ে সহানুভূতিশীল। বর্তমানে শিক্ষক সংগঠনগুলো শতাংশভিত্তিক বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ অন্যান্য দাবি তুলেছেন। সরকার শিক্ষকগণের দাবির প্রতি শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। একইসঙ্গে আমরা শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থাকে আধুনিকায়নের দিকেও কাজ করছি—কারণ বেতন শুধু নয়, সম্মান ও সক্ষমতাও গুরুত্বপূর্ণ।’

এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, ‘আমরা এ দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি৷ আমরা প্রতি মুহূর্তে এটা নিয়ে কাজ করছি৷ আপনারা জানেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশের বাইরে আছেন৷ তবুও আমরা রাত দিন কাজ করে যাচ্ছি৷ যতটা করা যায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি৷ আমরা আলোচনায় ডেকেছি৷ আলোচনায় বসলে একটি সমাধান আসবে৷ লামছাম বরাদ্দ থেকে শতাংশের হিসেবে যে আমরা যাচ্ছি, এটা একটি উত্তরণ৷ কিছুদিনের মধ্যে জাতীয় বেতন স্কেল হবে ইনশাআল্লাহ৷ তখন এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে৷ এ প্রচেষ্টায় সবার সহযোগিতা চাই৷ আমরা দাবি করছি, আমরা চেষ্টা করছি৷ এটার প্রভাব দেখতে একটু সময় লাগবে৷’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা গত ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচিসহ আন্দোলন করছেন। গত ১৩ অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি কর্মবিরতি পালন করছেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত