মার্কিন বিশেষ দূতের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করলেন লুতফে সিদ্দিকী « বাংলাখবর প্রতিদিন

মার্কিন বিশেষ দূতের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করলেন লুতফে সিদ্দিকী

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ৭:১২
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৬ অক্টোবর, ২০২৫ | ৭:১২
Link Copied!

প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকি দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) হোয়াইট হাউসে এই বৈঠক হয়। লুতফে সিদ্দিকী উষ্ণ অভ্যর্থনার জন্য এবং বৈঠকে অনুষ্ঠিত ফলপ্রসূ ও বিস্তৃত আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সম্প্রতি ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এবং বিশেষ দূত লুতফে সিদ্দিকি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, শ্রম বাজারের উন্নয়নসহ অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেছেন।

বিজ্ঞাপন

এছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক, নির্বাচনী প্রক্রিয়া, ভুল তথ্যের ঝুঁকি এবং যোগাযোগের উন্মুক্ত ও প্রত্যক্ষ চ্যানেল বজায় রাখার গুরুত্ব নিয়েও তারা আলোচনা করেছেন।

বিশেষ দূত লুৎফি সিদ্দিকী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত গোরের সদয় বক্তব্যের প্রশংসা করেন এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক অংশীদারিত্ব গভীর করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রদূত গোরকে অদূর ভবিষ্যতে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত