চলচ্চিত্রের দুরবস্থা বোঝার জন্য পিএইচডি’র দরকার হয় না: বাপ্পারাজ « বাংলাখবর প্রতিদিন

চলচ্চিত্রের দুরবস্থা বোঝার জন্য পিএইচডি’র দরকার হয় না: বাপ্পারাজ

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ১১:০৯
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৫ | ১১:০৯
Link Copied!
অনলাইন ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিনেমায় ভালো চরিত্র না পাওয়ায় দীর্ঘদিন ধরেই অভিনেতা বাপ্পারাজ অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে সিনেমা থেকে দূরে থাকলেও তিনি আগে কাজ দিয়েই প্রায়ই ভাইরাল হন সোশ্যাল মিডিয়াতে। এবার বাপ্পারাজ জানালেন, চলচ্চিত্রের আজ দুরবস্থার বিষয়টি বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না।

শুক্রবার (১৭ অক্টোবর) শিশু-কিশোরদের জনাপ্রিয় কার্টুন টম অ্যান্ড জেরির টমের ছবি ফেসবুকে পোস্ট করে বাপ্পারাজ।

তার সঙ্গে তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, কাউকে কিছু জিজ্ঞেস করলেই, বলে, ও নেই বলেই, এর উত্থান হয়েছে, ও থাকলে আসতে পারত না। ও নেই বলেই, চলচ্চিত্রের আজ দুরবস্থা। এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার হয় না। ও থাকা অবস্থাতেই ওর অবস্থা পড়তির দিকে ছিল, ও থাকা অবস্থাতেই চলচ্চিত্রের খারাপ অবস্থা শুরু হয়ে গিয়েছিল। আমরা মানুষ জীবিত থাকতে, তার প্রশংসাও করি না, সম্মান দিতেও কুণ্ঠিত হই। চলে গেলেই যত ভালোবাসা, আদিখ্যেতা।’

বিজ্ঞাপন

এর আগে নিজের ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেছেন। সেই পোস্ট ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মনে কৌতূহল ও উদ্বেগের জন্ম দিয়েছে। গত রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে নিজের একটি ছবি পোস্ট করেন বাপ্পারাজ। ছবিতে তাকে দেখা যায় কালো চশমা পরা, গম্ভীর মুখে দূরে তাকিয়ে থাকতে। ছবির ক্যাপশনে অভিনেতা লিখেছেন মাত্র এক শব্দ, ‘বিদায়’।

চলচ্চিত্রের মাধ্যমে ১৯৮৬ সালে চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজের। প্রথম সিনেমায় অভিনয় করেই তিনি প্রশংসা পেয়েছিলেন।

একশর বেশি সিনেমা রয়েছে এই অভিনেতার ঝুলিতে। বিশেষ করে ৯০ দশকে রোমান্টিক ও ট্র্যাজিক নায়ক হিসেবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি। তার অভিনীত ‘প্রেমের সমাধি’ সিনেমার সংলাপ ‘চাচা, হেনা কোথায়?’ এখনো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত