২ প্রতিষ্ঠানে চাকরির অভিযোগে আজিজ আহম্মেদ কলেজের ৩ শিক্ষককে মাউশির কারণ দর্শানো চিঠি « বাংলাখবর প্রতিদিন

২ প্রতিষ্ঠানে চাকরির অভিযোগে আজিজ আহম্মেদ কলেজের ৩ শিক্ষককে মাউশির কারণ দর্শানো চিঠি

পটুয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫ | ১১:৫১
পটুয়াখালী প্রতিনিধি
আপডেটঃ ১৯ অক্টোবর, ২০২৫ | ১১:৫১
Link Copied!
অভিযুক্ত শিক্ষকবৃন্দ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর দুমকীতে একসঙ্গে দুই প্রতিষ্ঠানে চাকরি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), ঢাকা।

অভিযুক্ত শিক্ষকরা হলেন:
১.জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. সিদ্দিকুর রহমান (ইনডেক্স: ৩০৭৯৭১২),
২.বাংলা বিষয়ের প্রভাষক শাহিনা আক্তার (ইনডেক্স: ৩০৭৯৭১৬), এবং
৩.ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক মো. মোশারেফ হোসেন (ইনডেক্স: ৩০৮৬৮৪৪)।

সূত্র জানায়, এ বছরের ২৬ ফেব্রুয়ারি একটি অনলাইন শিক্ষা পোর্টালে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি তদন্তে নেয় মাউশি। পরে ১৯ মার্চ সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে অভিযোগ তদন্তের জন্য মাউশি বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালককে দায়িত্ব দেওয়া হয়।
তদন্ত শেষে বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. ওমর ফারুক এর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিন যাচাই করে অভিযোগের সত্যতা প্রমাণিত বলে প্রতিবেদন জমা দেয়।
এর পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর মাউশির সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন তিন শিক্ষকের কাছে কারণ দর্শানোর চিঠি পাঠান- কেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা ৭ কার্যদিবসের মধ্যে জানাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মো. সিদ্দিকুর রহমান ২০০৪ সালে উত্তর মুরাদিয়া বশিরিয়া আলিম মাদ্রাসায় নিয়োগ পেয়ে ২০১০ সাল পর্যন্ত বেতন গ্রহণ করেন। একই সঙ্গে ওই বছরেই আজিজ আহম্মেদ কলেজেও নিয়োগ নেন।
শাহিনা আক্তার কারখানা আলিম মাদ্রাসায় ২০১০ সালের জুন পর্যন্ত বেতন তোলেন, পাশাপাশি ২০০৫ সালে আজিজ আহম্মেদ কলেজে যোগ দেন।
মো. মোশারেফ হোসেন সালামপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসায় চাকরির পাশাপাশি ২০০৪ সালে আজিজ আহম্মেদ কলেজে যোগ দেন এবং ২০১০ সালের পরও বেতন ভাতা তোলেন।

সিনিয়র স্কেল নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই বিষয়টি প্রকাশ্যে আসে বলে জানা যায়।

অভিযুক্ত মো. সিদ্দিকুর রহমান বলেন, “দুই প্রতিষ্ঠানে চাকরি নেওয়া অপরাধ কিনা তা আইনই বলতে পারবে।”
অন্যদিকে, শাহিনা আক্তার সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি।

বিজ্ঞাপন

মো. মোশারেফ হোসেন জানান, “১৯৯৫ সালের বিধান অনুযায়ী নিয়োগ নিয়েছি। কারণ দর্শানো চিঠির জবাব দিয়েছি।”

আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ মো. আহসানুল হক বলেন, “আমরা মাউশির চিঠি পেয়েছি এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়টি অবহিত করা হয়েছে।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত