রাজশাহীতে জমি বিরোধের জেরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

আদালতে মামলা, থানায় জিডি

রাজশাহীতে জমি বিরোধের জেরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ১১:২৮
ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ২৩ অক্টোবর, ২০২৫ | ১১:২৮
Link Copied!
প্রতীকী ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে জমি বিরোধে মামলার জেরে প্রতিপক্ষের হামলায় দৈনিক সোনালী কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত অর্থ সম্পাদক আপেল মাহমুদ (৩৭) আহত করার অভিযোগ এসেছে।

ঘটনাটি ঘটেছে গত সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রাজপাড়া থানার ৪নং ওয়ার্ডের কোর্ট বুলনপুর এলাকায়। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, সাংবাদিক আপেল মাহমুদের সঙ্গে একই এলাকার মৃত কুরবান আলীর ছেলে মাইনুল ইসলামের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আপেল মাহমুদ আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই মাইনুল ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। হুমকির প্রেক্ষিতে সোমবার বিকেল চারটার দিকে রাজপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আপেল মাহমুদ- যার নাম্বার ১২২৪।

বিজ্ঞাপন

পরিচয় গোপন রাখার শর্তে স্থানীয় লোকজন বলেন, জিডির বিষয়টি জানতে পেরে ওই দিনই সন্ধ্যায় কোর্ট বুলনপুর মোড়ে আজগরের হোটেলের সামনে আপেল মাহমুদের ওপর সশস্ত্র হামলা চালায় অভিযুক্ত মাইনুল ইসলাম। এতে আপেল মাহমুদ আহত হয়।

অভিযোগে বলা হয়েছে, মাইনুল ইসলাম একটি চাপাতি হাতে নিয়ে হত্যার উদ্দেশ্যে দৌড়ে এসে আপেল মাহমুদকে কোপানোর চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে কোপটি তার পিঠে ঝুলানো ব্যাগে লাগে, এতে ব্যাগটি কেটে যায়। এরপর মাইনুলের সহযোগী- কাশিয়াডাঙ্গা থানার হরিপুর এলাকার মৃত ফয়েজের ছেলে ‘কন্ট্রাক্টর’ সাকসেস এবং মাইনুলের ভাই, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি বিপ্লব হোসেন আপেল মাহমুদের ওপর হামলা চালায়।

বিজ্ঞাপন

তারা আপেল মাহমুদকে লাথি-ঘুষি মারে এবং গলা টিপে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক অন্য একটি স্থানে নিয়ে শারীরিকভাবে হেনস্তা করে। তাদের সঙ্গে থাকা আরও ১০-১৫ জন ব্যক্তি আপেল মাহমুদকে পরদিন সন্ধ্যার মধ্যে “মামলা মিমাংসা না করলে বাসায় তালা মেরে দেওয়া হবে” বলে হুমকি দেয়।

স্থানীয়রা খবর পেয়ে আপেল মাহমুদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা (বাসাস) কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান এম এ আরিফ বলেন, “একজন গণমাধ্যমকর্মীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বলেন, “সাংবাদিকরা প্রতিনিয়ত হামলার শিকার হচ্ছেন, যা গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আপেল মাহমুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।”

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন,“ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত