আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ « বাংলাখবর প্রতিদিন

আল আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ

অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ | ১০:২১
অনলাইন ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৫ | ১০:২১
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাকে এমডি পদ থেকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। আমরা এনওসি দিয়েছি। চলতি বছর এপ্রিল থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিবিআই বিভাগ থেকে একটি তদন্ত করা হয়েছিল। তাতে এমডির নামে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ তার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে একটি হলো আল–আরাফাহ ইসলামী ব্যাংক।

দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত