ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর « বাংলাখবর প্রতিদিন

ভণ্ডামি আর নাটক থেকে মুক্তি চান আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ৪:৩৩
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ৪:৩৩
Link Copied!

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী আঁখি আলমগীর সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আশপাশের মানুষের ভণ্ডামি, নাটকীয়তা ও মিথ্যা আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন-এখন তিনি চান নীরব, স্বাধীন ও শান্তিপূর্ণ জীবন।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া স্ট্যাটাসে আঁখি লেখেন, ‘আমি খুব রাগ এবং বিরক্ত। রাগ-কারণ, আশপাশের কিছু মানুষের নাটক আর অভিনয় দেখে ক্লান্ত। কী সুন্দর সবাইকে বোকা ভেবে, অতিরিক্ত আত্মবিশ্বাসে অন্ধ হয়ে তারা কত গল্প ফাঁদে, নাটক করে, অভিনয় করে… মুক্তি চাই ভণ্ডামি থেকে। মুক্তি চাই এই স্মেল থেকে। একটা নীরব, স্বাধীন, শান্তিপূর্ণ জীবন চাই এখন।’

নিজের প্রতিও বিরক্তির কথা উল্লেখ করে এ শিল্পী আরও লিখেছেন,‘বিরক্ত নিজের ওপর। এত কিছু তো না বুঝলেও হতো। আগে তো শুনে, দেখে সব বুঝে যেতাম। বয়স আর অভিজ্ঞতার কারণে ইদানীং রাগ, হিংসা বা মিথ্যা-এগুলো স্মেল করতে পারি, অনুভব করতে পারি।’

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষে আঁখি লেখেন,‘বিশ্বাস করো, তোমার কল্পনার চেয়েও বেশি পাওয়ার যোগ্য আমি।’

তবে এই পোস্টে তিনি কাকে বা কাদের উদ্দেশে লিখেছেন, তা স্পষ্ট করেননি। ফলে অনুরাগীদের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা ও আলোচনা।

আঁখি আলমগীর দীর্ঘদিন ধরে স্টেজ শো, একক গান ও প্লেব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘প্রেম ব্যাপারী’, যেখানে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী। গানটি প্রকাশের পর থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠজনরা।

বিজ্ঞাপন

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই স্ট্যাটাসে অনেকেই মনে করছেন— এতে ফুটে উঠেছে গায়িকার মানসিক ক্লান্তি এবং আত্মিক প্রশান্তির খোঁজ। যদিও এ বিষয়ে আঁখি আলমগীরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত