জামিনে মুক্তি পেলে মামলার বাদী ও স্বাক্ষীকে হত্যার শঙ্কা, বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ « বাংলাখবর প্রতিদিন

জামিনে মুক্তি পেলে মামলার বাদী ও স্বাক্ষীকে হত্যার শঙ্কা, বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ

ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ১১:৫২
ক্রাইম রিপোর্টার
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ | ১১:৫২
Link Copied!
মামলার সকল আসামিরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহীর কাশিয়াডাঙ্গায় মামলার বাদীকে হত্যার উদ্দেশ্যে বেধড়ক পিটিয়ে জখম করা মামলায় রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে কুখ্যাত মাদক চোরাকারবারি চক্রের মূল হোতা জনি সহ আসামিদের গ্যাং। তবে হুমকি ও চাপের কারণে রীতিমতো আতঙ্কে আছে মামলার বাদী।

শনিবার (১ অক্টোবর) আসামিরা আটক হয় বলে নিশ্চিত করে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এরপর থেকেই বাদী ও তার পরিবারের উপর চাপ শুরু হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

১ অক্টোবর ৫ আসামির মধ্যে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। মামলার নাম্বার- ১৯/১৭৯। গ্রেফতারকৃত ৩ আসামি হলেন- মোঃ জনি (২৭), মোঃ নিরব (২৬) ও মোসাঃ সেলিনা বেগম (৫৫)।

বিজ্ঞাপন

অন্যদিকে পালিয়ে থাকা আসামিরা হলেন- মোঃ সজিব (২৭) ও মোঃ আজানুর (৩৩)। সজিব ও আজানুর উগ্র হওয়ার কারণে স্বস্তি পায়নি বাদী শিরিন বেগম। এরমধ্যেই নানামহল থেকে আসছে একের পর এক হুমকি ও চাপ। তাছাড়া প্রকৃত ঘটনা ও মামলা নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে মেরে ফেলার হুমকি দিয়েছে আসামিপক্ষের গ্যাং সোহেল। ফলে বাদীপক্ষের আতঙ্ক আরও বেড়েছে।

বলে রাখা ভালো, জমি বিরোধের জেরে দায়েরকৃত মামলার স্বাক্ষী আনোয়ার মুকিতকে হত্যার উদ্দেশ্যে হামলা করে মামলার আসামিরা। জমির প্রকৃত ওয়ারিশদের বঞ্চিত করে গোপনে জমি লিখে নেয়ার অপচেষ্টা, ওয়ারিশদের মারধর, শ্লীলতাহানি সহ বিভিন্ন অভিযোগে উপরোক্ত আসামিদের নামে একাধিক মামলা করে ভুক্তভোগী শিরিন বেগম ও এতিম মেয়ে আননি খাতুন।

নতুন করে আতঙ্কের বিষয়ে বাদী শিরিন বেগম বলেন, “আমরা এ পর্যন্ত অনেক মার খেয়েছি, অন্য মামলার বাদী আননিকেও ওরা মেরেছে। জমির মামলার স্বাক্ষী আমার স্বামীকে ওরা মেরে ফেলার উদেশ্যে হামলা করে। সবশেষ আজ ওরা ৩জন গ্রেফতার হলেও ২ জন বাইরে রয়ে গেছে। ওরা আমাদেরকে পেলেই মেরে ফেলবে। তাছাড়া আটক আসামিরা জামিনে বেরিয়ে এসে আমাদেরকে আবার মারবে বলেও আমাদের ভয় হচ্ছে। কারণ জনি, তার গ্যাং, জনির মা সেলিনা বেগম বিভিন্ন মাধ্যমে আমাদের হুমকি দিয়েছে। আমরা চাই ওদের যেনো জামিন না হয়। কারণ জামিনে ওরা বেরিয়ে এসে আমাদেরকে মেরে ফেলবে। আমরা বাংলাদেশের আইনের কাছে আশ্রয় চাই।”

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত