এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা « বাংলাখবর প্রতিদিন

এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯ ইবতেদায়ি মাদরাসা

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ১১:২৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৪ নভেম্বর, ২০২৫ | ১১:২৩
Link Copied!

সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে দেশে সরকারি অনুদান পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যমতে, দেশে আরও কয়েক হাজার কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন,

বিজ্ঞাপন

“শর্ত সাপেক্ষে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজই আমরা সেই ফাইল পেয়েছি। যেসব মাদ্রাসা এমপিওভুক্ত হবে, তাদের শিক্ষকেরা চলতি বছরের জুলাই মাস থেকে এমপিও সুবিধা পাবেন।”

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র জানিয়েছে, সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৫১৯টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৮৯টি এমপিওভুক্ত করা হচ্ছে। কারণ, প্রায় ২০০টি মাদ্রাসা ইতিমধ্যে দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এবং আরও প্রায় ৩০০টি মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তাদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত