জলবায়ুর ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার দুর্নীতি « বাংলাখবর প্রতিদিন

টিআইবির গবেষণার

জলবায়ুর ৮৯১ প্রকল্পে ২১১০ কোটি টাকার দুর্নীতি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ১১:৫৪
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ৫ নভেম্বর, ২০২৫ | ১১:৫৪
Link Copied!
সংবাদ সম্মেলন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, ২০১০–২০২৪ সালের মধ্যে জাতীয় জলবায়ু তহবিল বিসিসিটি থেকে বরাদ্দকৃত অর্থের ৫৪ শতাংশে দুর্নীতি হয়েছে। ওই সময়ে মোট ৮৯১টি প্রকল্পে দুর্নীতির প্রাক্কলিত পরিমাণ দাঁড়িয়েছে ২৪৮.৪ মিলিয়ন ডলার, যা প্রায় ২ হাজার ১১০ দশমিক ৬ কোটি টাকার সমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ‘বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশকালে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০–২০২৪ সালের মধ্যে বিসিসিটি থেকে মোট ৪৫৮ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ অনুমোদিত হয়েছে। এর মধ্যে ৫৪ শতাংশ বরাদ্দ দুর্নীতিগ্রস্ত বলে টিআইবি প্রাক্কলন করেছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশ ও রাজনৈতিক প্রভাব লক্ষ্য করা গেছে। বিসিসিটির কর্মকর্তারা যদিও তহবিল ব্যবস্থাপক, তবুও এসব অনিয়ম প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

বিজ্ঞাপন

টিআইবির গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রতিবছর প্রয়োজন ১২,৫০০ মিলিয়ন ডলার, কিন্তু ২০১৫–২০২৩ সালের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক তহবিল মিলিয়ে প্রতিবছর গড়ে বরাদ্দ হয়েছে মাত্র ৮৬.২ মিলিয়ন ডলার, যা প্রয়োজনের মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ।

প্রতিবেদনটি আরও জানিয়েছে, জাতীয় তহবিল থেকে বরাদ্দ প্রতিবছর গড়ে ৮.২ শতাংশ হারে হ্রাস পাচ্ছে, অথচ আন্তর্জাতিক তহবিল থেকে বরাদ্দ বেড়েছে ৪৩.৮ শতাংশ। তবে এই বরাদ্দও প্রকৃত প্রয়োজনের তুলনায় খুবই সীমিত।

প্রকল্প বাস্তবায়নে বিলম্বও গভীর উদ্বেগের বিষয়। ৮৯১টি প্রকল্পের মধ্যে ৫৪৯টির (৬১.৬%) মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গড় প্রকল্পের মেয়াদ ৬৪৮ দিন থেকে বেড়ে ১,৫১৫ দিন, অর্থাৎ ১৩৩.৮ শতাংশ বৃদ্ধি। কিছু ক্ষেত্রে চার বছরের প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে ১৪ বছর পর্যন্ত।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক তহবিলের প্রকল্পেও বিলম্ব দেখা গেছে। ৫১টি প্রকল্পের মধ্যে ২১টির (৪১.২%) মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গড়ে মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ১,৯৫৮ দিন থেকে ২,৯৭৮ দিনে, যা ৫২.১ শতাংশ বৃদ্ধি।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “বাংলাদেশে জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে প্রতি বছর ১০–১২ বিলিয়ন ডলারের প্রয়োজন। কিন্তু ২০০৩–২০২৪ সালের মধ্যে আমরা পেয়েছি মাত্র ১.২ বিলিয়ন ডলার, যা অত্যন্ত নগণ্য। দুর্নীতির কারণে জাতীয় তহবিলের ৫৪ শতাংশ লুটপাট হয়েছে। রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা এই অর্থ হাতিয়ে নিয়েছে। জবাবদিহিতা ও সুশাসনের ঘাটতি, রাজনৈতিক প্রভাব, বাস্তবায়নকারী সংস্থার অদক্ষতা ও অনিয়ম—এ সব মিলিয়ে দুর্নীতি হয়েছে। আমরা চাই এই পরিস্থিতির পরিবর্তন।”

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত