তালেবানের হাতে কমেছে পপি চাষ: জাতিসংঘ « বাংলাখবর প্রতিদিন

তালেবানের হাতে কমেছে পপি চাষ: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ১১:২৮
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ৬ নভেম্বর, ২০২৫ | ১১:২৮
Link Copied!

জাতিসংঘের নতুন প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে আফিম চাষে বড় রকম পতন ঘটেছে। ২০২২ সালে তালেবান সরকার আফিম চাষ নিষিদ্ধ করার ফলেই এই পরিবর্তন এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। একসময় বিশ্বের ৮০ শতাংশেরও বেশি আফিম আফগানিস্তানে উৎপাদিত হত। সেইসাথে ইউরোপের হেরোইন বাজারের ৯৫ শতাংশই আসত আফগান আফিম থেকে।

জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর (ইউএনওডিসি) তাদের জরিপে জানিয়েছে, গত বছরের তুলনায় আফিমের মূল উপকরণ পপি চাষের জমির পরিমাণ ২০ শতাংশ কমেছে। আফিমের উৎপাদন কমেছে ৩২ শতাংশ। নিষেধাজ্ঞার আগে আফগানিস্তানে যেখানে ২ লক্ষ হেক্টরেরও বেশি জমিতে পপি চাষ হতো। সেখানে বর্তমানে তা কমে মাত্র ১০ হাজার ২০০ হেক্টর জমিতে বর্তমানে আফিম চাষ হচ্ছে।

যার বেশিরভাগই এখন উত্তর-পূর্বাঞ্চলে। কয়েকটি প্রদেশকে তো ইতোমধ্যে আফিম-পপি মুক্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তালেবান তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী হওয়ায় এই মাদক উৎপাদন নিষিদ্ধ করে। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও বেশিরভাগ কৃষক এই নিষেধাজ্ঞা মেনে চলছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

তবে, আফিম এখনও অন্য যেকোনো বৈধ ফসলের চেয়ে বেশি লাভজনক হওয়ায় কৃষকদের মধ্যে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। লাভজনক বিকল্প ফসলের অভাব এবং প্রতিকূল আবহাওয়ার কারণে প্রায় ৪০ শতাংশ কৃষিজমি অনাবাদি রয়েছে। একজন কৃষক বিবিসি পশতুকে বলেছেন, নিষেধাজ্ঞা ভাঙলে জেল, আর মানলে দুর্দশা। টাকা না থাকলে আবার পপি চাষ করব। অনেকে ঝুঁকি নিয়েও ছোট জায়গায় গোপনে চাষ করছেন বলে খবর এসেছে।

এদিকে, আফিম কমলেও সিন্থেটিক ড্রাগ বিশেষ করে মেথামফেটামিনের পাচার ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে, সিন্থেটিক ড্রাগগুলো এখন সংগঠিত অপরাধী গোষ্ঠীগুলোর কাছে নতুন ব্যবসায়িক মডেল হয়ে উঠেছে। কারণ এগুলো উৎপাদন করা সহজ এবং সহজে শনাক্ত করা কঠিন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত