উলিপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পরিচালক রবিউল আলমের বিরুদ্ধে « বাংলাখবর প্রতিদিন

উলিপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পরিচালক রবিউল আলমের বিরুদ্ধে

মাদ্রাসা বন্ধ সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বহিষ্কার

রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ১১:০৪
রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ৯ নভেম্বর, ২০২৫ | ১১:০৪
Link Copied!
শালিসি বৈঠক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রামের উলিপুর তেজার মোড় বাজারে হযরত রহিমাতুল কুবরা (রাঃ) বালিকা নুরানী ও হাফিজিয়া ‘আবাসিক’ মাদরাসার শিক্ষার্থী (১৩) ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রবিউল আলম মুয়াজ্জিন (৪৫) কে মাদ্রাসা বন্ধ সহ মুয়াজ্জিন এর দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, কয়েক দিন ধরে বিভিন্ন ভাবে ঐ ছাত্রীকে ডেকে নিয়ে পরিচালক রবিউল আলম মুয়াজ্জিন শরীরে এবং মাথায় তৈল মালিশ করা সহ বিভিন্ন প্রলোভন দেখাতো।

ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা সে বিষয়ে থানায় মামলা না করে এলাকাবাসির সালিশি ও বৈঠকের অপেক্ষা করত! সেই বৈঠক বা শালিসিতে মেয়ের অডিও রেকর্ড অনুযায়ী স্পষ্ট ভাবে বুঝা যায় যে, কিছু দিন ধরে মাদ্রাসার পরিচালক রবিউল আলম ‘মুয়াজ্জিন’ ঐ ছাত্রীর শরীরে বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে এবং উত্ত্যক্ত করে আসছিলেন। এবং সংবেদনশীল স্থানে হাত দেওয়া সহ ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। 

বিজ্ঞাপন

এঘটনা জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত পরিচালকের মাদ্রাসা ঘেরাও করেন এবং সময় নিয়ে বৈঠক ও শালিসির সিদ্ধান্ত নেয়।

গতকাল শনিবার (৮ নবেম্বর) রাত ৯ টার দিকে বৈঠক ও শালিসের মাধ্যমে অভিযুক্ত ঐ মাদ্রাসার পরিচালক রবিউল আলম ‘মুয়াজ্জিন’ এর বিরুদ্ধে সত্যতা প্রমাণিত হয়। পরে এলাকাবাসীর কাছে আকুতি মেনতি করে ক্ষমা চাইলেও তার বিনিময়ে মাদ্রাসার কার্যক্রম বন্ধ ঘোষণা সহ মুয়াজ্জিনের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।

শালিসে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, রবিউল আলম মুয়াজ্জিন আর কোথাও যেন কোন মাদ্রাসা দিয়ে এধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলতে না পারেন এবং মুয়াজ্জিনের দায়িত্ব গ্রহণ করতে না পারেন সে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব হক্কানি মওলানা, আলহাজ্ব আব্দুল হাই মওলানা, জামে মসজিদ নাজিমখান। আলহাজ্ব সাদেক আলি সরকার, জয়নাল আবেদিন সরকার, রঞ্জু সরকার, আইয়ুব আলি মাস্টার সহ এলাকাবাসি।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত