রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান « বাংলাখবর প্রতিদিন

রাজারহাট হাসপাতালের সন্নিকটে ইটভাটা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ | ৭:১৩
রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ | ৭:১৩
Link Copied!

রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সন্নিকটে মের্সাস এমএএম ব্রিকস নামের একটি ইটভাটা বন্ধের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি।

মঙ্গলবার(১১নভেম্বর)সকালে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরানের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

স্মারকলিপি প্রদান শেষে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ গণমাধ্যমকে বলেন ২০১৩ সালের ইটভাটা স্থাপন আইনের ৮ ধারায় হাসপাতাল, বিদ্যালয়সহ জনগুরুত্বপূর্ণ স্থাপনার ১ কি.মি এর মধ্যে ইটভাটা স্থাপনকে অবৈধ বলে গণ্য করা হয়েছে। অথচ রাজারহাটের “মের্সাস এমএএম ব্রিকস” নামক ইটভাটাটির ৩০০ মিটারের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ২০০ মিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় থাকা সত্ত্বেও ইটভাটাটি বহাল তবিয়তে ফসলী জমি নষ্ট করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ,সদস্য হামিদুল ইসলাম, সুজন রহমান ও রওশন আহমেদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন স্মারক লিপি পাওয়া গেছে, এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত