ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১ « বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুটি ককটেল বিস্ফোরণ, আহত ১

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ | ১১:০৫
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১২ নভেম্বর, ২০২৫ | ১১:০৫
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জুলাইয়ের প্রামাণ্যচিত্র প্রদর্শনীর সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। বুধবার রাত ৯টা ১৫মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজন আহতের খবর পাওয়া গিয়েছে।

ককটেল বিস্ফোরণে আহত একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের ধারণা, ককটেল দুটি সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে মারা হয়েছে।

জানা গেছে, টিএসসির চত্বরের পাশে গণমাধ্যমকর্মীসহ দর্শনার্থীদের রাখা বাইকগুলোর দিকে ককটেলগুলো বিস্ফোরিত করা হয়। এ সময় বেসরকরি টেলিভিশন নিউজ ২৪-এর একজন সাংবাদিকের বাইকের নিকট একটি ককটেল বিস্ফোরণ ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ দুটি ককটেল রাস্তায় নিক্ষেপ করে। এসময় পরপর দুবার বিকট শব্দ শোনা যায়। তবে ককটেল নিক্ষেপকারীকে ধরা সম্ভব হয়নি।

এ ঘটনায় তাৎক্ষণিক ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পাশাপাশি ঘটনাস্থলে তাৎক্ষণিক নিরাপত্তার জন্য শাহবাগ থানা পুলিশ উপস্থিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমি স্পটে রয়েছি। একজন পথচারী আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত