কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ « বাংলাখবর প্রতিদিন

কুড়িগ্রাম জেলা প্রশাসক হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অন্নপূর্ণা দেবনাথ

রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৩:৪৫
রেজাউল হক, কুড়িগ্রাম
আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৫ | ৩:৪৫
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। এক সপ্তাহের মধ্যে তিন দফায় অর্ধশতাধিক জেলার ডিসি (জেলা প্রশাসক) পদে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৯ নভেম্বর ঘোষিত দ্বিতীয় দফার নিয়োগে কুড়িগ্রাম জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মিজ অন্নপূর্ণা দেবনাথ (১৬৩৮০), যিনি এর আগে ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৮ নভেম্বর রাতে ১৫ জেলায় এবং ৯ নভেম্বর আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগকে নির্বাচনি দায়িত্বে থাকা জেলা প্রশাসনকে আরও নিরপেক্ষ ও গতিশীল রাখার উদ্দেশ্যে নেওয়া একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—নারায়ণগঞ্জের ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা কে বদলি করে চট্টগ্রামের ডিসি করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক এস এম মেহেদী হাসান হয়েছেন লক্ষ্মীপুরের ডিসি, পরিকল্পনা বিভাগের উপসচিব সৈয়দা নুরমহল আশরাফী হয়েছেন মুন্সীগঞ্জের ডিসি, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান হয়েছেন নেত্রকোনার ডিসি, আর অর্থ বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।

বিজ্ঞাপন

এছাড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আনোয়ার সাদাত খাগড়াছড়িতে, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান কুমিল্লায় এবং রাষ্ট্রপতির কার্যালয়ের উপসচিব মো. রায়হান কবির নারায়ণগঞ্জে ডিসি হিসেবে যোগ দেবেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব শাহেদ মোস্তফা পাবনায়, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল করিম ঢাকায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ এনামুল আহসান রংপুরে, ফরিদপুরের ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসান যশোরে এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ এনামুল কবির মেহেরপুরে ডিসি হিসেবে দায়িত্ব পাবেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম হয়েছেন নোয়াখালীর ডিসি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আলম হোসেন গাজীপুরের ডিসি, ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধার ডিসি, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার মিজ অন্নপূর্ণা দেবনাথ কুড়িগ্রামের ডিসি, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টার একান্ত সচিব জাহাঙ্গীর আলম মাদারীপুরের ডিসি, দুর্নীতি দমন কমিশনের পরিচালক তৌহিদুজ্জামান পাভেল মৌলভীবাজারের ডিসি, ঢাকা ম্যাস ট্রানজিট প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম সুমন বরিশালের ডিসি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব তাছলিমা আক্তার বরগুনার ডিসি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব নাজমা আশরাফী রাঙামাটির ডিসি পদে যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

তবে একইসঙ্গে সরকার ৮ নভেম্বর বরগুনার ডিসি হিসেবে নিয়োগ পাওয়া সন্দ্বীপ কুমার সিংহ ও ৯ নভেম্বর মেহেরপুরের ডিসি হিসেবে নিয়োগ পাওয়া লুৎফুন নাহারের আদেশ বাতিল করেছে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত