আইএমএফের ঋণ কর্মসূচিতে খুশি বিএনপি-জামায়াত « বাংলাখবর প্রতিদিন

আইএমএফের ঋণ কর্মসূচিতে খুশি বিএনপি-জামায়াত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৩:০৬
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৫ নভেম্বর, ২০২৫ | ৩:০৬
Link Copied!

বাংলাদেশে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচিতে খুশি বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী আইএমএফ। ঢাকা সফররত আইএমএফের পর্যালোচনা মিশনের প্রধান ক্রিস পাপাজর্জিও এই তথ্য জানান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিস পাপাজর্জিও বলেন, ‌মিশনের অবস্থানকালে বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে তাদের সংস্কার কর্মসূচি, দৃষ্টিভঙ্গি ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি জানান, এই দুই দলের নেতারা আইএমএফের ঋণ কর্মসূচি চালু রাখার বিষয়ে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন। এছাড়া, নির্বাচন ও ট্রানজিশন প্রক্রিয়া, দলগুলোর অগ্রাধিকার এবং তা বাস্তবায়নের কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

নতুন সরকারকে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজস্ব ও ব্যাংকিং খাত সংস্কারকে স্বীকৃতি দিতে হবে বলেও উল্লেখ করেন ক্রিস পাপাজর্জিও।

নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর রিভিউ শেষে আগামী বছরের মে মাসের শেষে ৫.৬ বিলিয়ন ডলার ঋণের পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আইএমএফ। তার আগে সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে নতুন সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

সংস্থাটি থেকে নেওয়া ঋণের পঞ্চম কিস্তি ছাড়ের আগে ঋণ চুক্তির শর্ত বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা করতে ১৩ দিন ধরে রিভিউ শেষে ঢাকা ছাড়ার আগে আজ সন্ধ্যায় আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশে আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও।

বিজ্ঞাপন

বাংলাদেশের ৮ শতাংশ মূল্যস্ফীতিকে ‘অত্যন্ত উদ্বেগজনক’ বলে উল্লেখ করে আইএমএফের এই কর্মকর্তা বলেন, যদিও দুই বছর আগের দ্বিগুণ অঙ্কের মূল্যস্ফীতি এখন ৮ শতাংশে নেমে এসেছে, তবুও এটি এখনো বেশি এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য কষ্টকর। মূল্যস্ফীতির হার ৫ থেকে ৬ শতাংশে নামিয়ে না আনা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করছে আইএমএফ।

এ ছাড়া, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বাড়াতে রাজস্ব আহরণে জোর দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

এর আগে, গত ৯ নভেম্বর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করে আর্থিক ও সামাজিক খাতের সংস্কার নিয়ে আলোচনা করে আইএমএফের প্রতিনিধি দল। ১২ নভেম্বর জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি ও সামগ্রিক আর্থিক খাতের অবস্থা নিয়ে আলোচনা করেন তারা।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত