ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত « বাংলাখবর প্রতিদিন

ইস্কাটনে ককটেল বিস্ফোরণে পথচারী আহত

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ২:০২
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ | ২:০২
Link Copied!

রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

জানা গেছে, আবদুল বসির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সকালে হেঁটে অফিসে যাওয়ার সময় তাঁর সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তাঁর পায়ে ও হাতে জখম হয়।

বিজ্ঞাপন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণার তারিখ আগামীকাল ১৭ নভেম্বর। এই রায় ঘোষণাকে কেন্দ্র করে অনলাইনে কর্মসূচির কথা বলেছে আওয়ামী লীগ। সারা দেশের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকার বেড়িবাঁধ রোডে শেখ ফজিলাতুন নেছা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত