স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ « বাংলাখবর প্রতিদিন

স্ত্রী-মেয়েসহ নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ১২:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ | ১২:৫১
Link Copied!

সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু ও মেয়ে এস আরমিন রাখীর ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে বর্তমানে ২ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৩৫৬ টাকা রয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। দুদকের পক্ষে এ আবেদন করেন উপ-পরিচালক মো. মনিরুজ্জামান।

বিজ্ঞাপন

আবেদনে বলা হয়, অনুসন্ধানের সময় দেখা গেছে যে অভিযোগে উল্লেখিত ব্যক্তি জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী সৈয়দা আরজুমান বানু এবং তাদের কন্যা এস. আমরীন রাখীর নামে বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা সন্দেহজনক লেনদেন হয়েছে। এর মধ্যে প্রায় ১৭.৫৫ কোটি টাকা জমা এবং ১৪.৬২ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।

তদন্তে ধারণা পাওয়া যায়, এই টাকার উৎস বৈধ নয় এবং দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অবৈধ অর্থকে লুকাতে বা আড়াল করতে এ লেনদেন করা হয়েছে, যা মানিলন্ডারিং অপরাধের ইঙ্গিত দেয়।

তাছাড়া তাদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবের টাকা অন্যত্র স্থানান্তর বা বেহাত করার চেষ্টা রয়েছে বলে দেখা গেছে। এ কারণে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাবের অর্থ অবরুদ্ধ (Freeze) করা প্রয়োজন।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত