সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩ জনের ব্যাংকের সাড়ে ৪ কোটি শেয়ার জব্দ « বাংলাখবর প্রতিদিন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩ জনের ব্যাংকের সাড়ে ৪ কোটি শেয়ার জব্দ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ১:৩৩
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ১:৩৩
Link Copied!

মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দ করা শেয়ারের মালিক- সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংকের সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী।

সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধানে প্রমাণ পাওয়া গেছে, অভিযুক্তরা অবৈধ অর্থের মাধ্যমে এসব শেয়ার ক্রয় করেছিলেন। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত ১৮ নভেম্বর সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার জব্দের আদেশ দিয়েছিলেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানিয়েছেন, অভিযুক্তদের বিভিন্ন ব্যক্তিগত হিসাব এবং তাদের কাগুজে প্রতিষ্ঠান স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের নামে ৪ কোটি ৫৩ লাখ শেয়ার কেনা হয়েছিল। পরে স্টক ডিভিডেন্ডসহ মোট শেয়ার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪ কোটি ৬৪ লাখ ৬৩ হাজার ৪৫৫-এ উন্নীত হয়েছে। শেয়ারের প্রাথমিক বাজারমূল্য ছিল প্রায় ৫৯ কোটি ৯৫ লাখ টাকা।

বিজ্ঞাপন

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জালিয়াতি ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে অবৈধ অর্থ অর্জন করেছেন। এই অর্থের একটি অংশ বিদেশে পাঠিয়ে পুনরায় দেশে বৈধ করার চেষ্টা করা হয়।

২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিঙ্গাপুর ও দুবাই থেকে ২ কোটি ২২ লাখ ৫ হাজার ৪৪৪ মার্কিন ডলার দেশে আনা হয়। পরে ওই অর্থ ইউসিবি ব্যাংক ও এনআরবিআইসি ব্যাংকের এফসি অ্যাকাউন্টে জমা হয় এবং মেঘনা ব্যাংকের শেয়ার ক্রয়ে ব্যবহার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্টিডফাস্ট ম্যানেজমেন্ট ট্রেডিং লিমিটেডের পরিচালক উৎপল পালক এবং নাসিম উদ্দিন মোহাম্মদ আদিল অভিযুক্ত জাবেদের আরামিট গ্রুপের কর্মচারী এবং ঘনিষ্ঠ সহযোগী। সিআইডি এখনও অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য সদস্য শনাক্তকরণের জন্য অনুসন্ধান অব্যাহত রাখছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত