ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ ঘন্টা পর প্রত্যাহার « বাংলাখবর প্রতিদিন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ২ ঘন্টা পর প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ২:৩৪
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ২:৩৪
Link Copied!

সাভারে ইটভাটা মালিক-শ্রমিকদের দাবির বিষয়ে তাদের সাথে আলোচনার আশ্বাসে প্রায় দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করার পর অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন বিক্ষোভকারীরা।

আজ বুধবার (১৯ নভেম্বর) বেলা ১২টার কিছুসময় আগে মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন তারা।

অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, ‘মহাসড়ক এখন ক্লিয়ার, বিক্ষোভকারীদের সাথে আমরা কথা বলছি। তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। পরিবেশ অধিদপ্তরের লোকজনও আসবে।’

বিজ্ঞাপন

এর আগে, আজ সকাল ১০টা নাগাদ দিকে সাভারের তুরাগ এলাকায় ‘ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ’ সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ইটভাটার মালিকরা এসময় বলেন, ‘২০২৫ থেকে ২০২৬ সাল পর্যন্ত আমাদের সময় দিতে হবে। আমাদের লেবারদের টাকা দেওয়া রয়েছে, মাটি সংগ্রহ করা আছে, ২০২৬ সালের পর সরকার যদি বাধা দেয়, আমরা আর চালাবো না।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘গত বছর আদালতের নির্দেশনার পর যখন অভিযান শুরু হয়, তখন আদালত বলেছিলেন যারা বৈধ আছেন তারা থাকেন। গত বছরই যদি সাভারকে ডিগ্রেডেড এয়ার শেড ঘোষণা করা হতো তাহলে এ বছর আমরা বিনিয়োগ করতাম না, আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। ঢাকার পরিবেশ আমরা দূষিত করতে চাই না, কিন্তু এই সিজনটা আমাদের সময় দিতে হবে। এছাড়াও আমাদের পক্ষে আদালত থেকে আমরা রায়ও নিয়ে এসেছি, সেটিও মানা হচ্ছে না।’

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত