মিস ইউনিভার্স জিতলে মিথিলা পাবেন ৬৬ কোটির মুকুট, প্রাইভেট জেট! « বাংলাখবর প্রতিদিন

মিস ইউনিভার্স জিতলে মিথিলা পাবেন ৬৬ কোটির মুকুট, প্রাইভেট জেট!

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ১১:১২
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৫ | ১১:১২
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মিস ইউনিভার্স প্রতিযোগিতার শীর্ষ সম্মান জিততে পারলে তানজিয়া জামান মিথিলার সামনে খুলে যাবে রাজকীয় জীবনের দরজা। বিজয়ীর মাথায় তুলিয়ে দেওয়া হয় ৫.৫ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি অর্থে প্রায় ৬৬ কোটি টাকা- মূল্যের হীরাখচিত মুকুট ‘ফোর্স ফর গুড’। হাজারো হীরা ও নীলকান্তমণিতে সাজানো এই মুকুট বিশ্বে অন্যতম দামী ক্রাউন হিসেবে পরিচিত।

এছাড়া বিজয়ী এক বছরের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে থাকবেন। তিনি পাবেন ২.৫ লাখ ডলার বেতন (বাংলাদেশি টাকায় ৩ কোটির বেশি)।

পরবর্তী এক বছর তাঁর খাবার, পোশাক, মেকআপ, ফটোশুট থেকে শুরু করে প্রতিটি সফরের হোটেল–বিমান–পরিবহন—সব খরচ বহন করবে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সবচেয়ে আকর্ষণীয় সুবিধা হলো, বিশ্ব ভ্রমণের জন্য একটি প্রাইভেট জেট ব্যবহারের সুযোগ। সরকারি সফর, ফ্যাশন শো, দাতব্য কার্যক্রম বা ব্র্যান্ড শুট; সব ক্ষেত্রেই তিনি ভিআইপি প্রটোকলে উড়াল দেবেন এই ব্যক্তিগত উড়োজাহাজে।

সারা বছর মিস ইউনিভার্সকে অংশ নিতে হয় আন্তর্জাতিক ক্যাম্পেইন ও মানবিক কাজে। চাইলে বিভিন্ন গ্লোবাল পার্টি, কনসার্ট বা ইভেন্টেও অংশ নিতে পারেন; সব আয়োজনই হবে সংস্থাটির ব্যবস্থাপনায়।
এক কথায়, বিজয়ীর জীবনে পুরো এক বছর কাটবে অতিবিলাসী, স্বপ্নময় ও দায়িত্বপূর্ণ।

বিজ্ঞাপন

এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম আসরে তিনি শুধু সৌন্দর্য নয়, বরং দেশীয় ঐতিহ্য ও পরিচয় দারুণভাবে তুলে ধরেছেন। বিশেষ করে ‘ন্যাশনাল কস্টিউম’ রাউন্ডে তাঁর ‘দ্য কুইন অব বেঙ্গল’ পরিচয় আন্তর্জাতিকভাবে নজর কাড়ে। শাপলা নকশার সেই হাতে তৈরি জামদানি শাড়ি বানাতে সময় লেগেছে ১২০ দিনেরও বেশি।

জনপ্রিয়তার ভোট বিভাগে মিথিলা এখন শীর্ষস্থান থেকে খুব কাছাকাছি। বাংলাদেশের পক্ষে ইতিমধ্যে পড়েছে ১৫ লাখ ৫০ হাজারেরও বেশি ভোট, যা দেশের ইতিহাসে প্রথম। পপুলার চয়েসে শীর্ষে যেতে প্রয়োজন আরও প্রায় কয়েক হাজার ভোট। ভোট গ্রহণ চলবে ১৯ নভেম্বর রাত পর্যন্ত।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত