তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ « বাংলাখবর প্রতিদিন

তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণ প্রকাশ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৫:৩৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৫ | ৫:৩৯
Link Copied!

মূল্য সংযোজন কর আইন, ২০১২; কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩–এর অফিসিয়াল ও ‘অথেনটিক ইংলিশ টেক্সট বা ইংরেজি সংস্করণ’ সরকারি গেজেটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

দীর্ঘদিন ধরে দেশের ব্যবসায়ী, পেশাজীবী সংগঠন, বিদেশি বিনিয়োগকারী এবং বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের দাবি ছিল এই তিনটি রাজস্ব আইনের স্বীকৃত ইংরেজি সংস্করণ প্রকাশের।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের কর আইন বুঝতে ও বিনিয়োগ সিদ্ধান্ত নিতে আইনগুলোর ইংরেজি সংস্করণ অত্যাবশ্যক বলে মনে করে আসছিলেন। ২০২৩ সালে আয়কর অর্ডিন্যান্সের ১৯৮৪ ও কাস্টমস আইন ১৯৬৯ বাতিল করে নতুন আইন প্রণয়নের পর থেকেই এ বিষয়ে চাহিদা বাড়ে।

এনবিআরের আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ইংরেজি সংস্করণ তৈরির কাজ করে তা বিশেষ কমিটির মাধ্যমে একাধিকবার পর্যালোচনা করেন। পরবর্তীতে আইনগুলো লেজিসলেটিভ বিভাগের ভেটিং শেষে বিজি প্রেসে পাঠানো হলে গেজেট আকারে প্রকাশ করা হয়।

গেজেট অনুসারে প্রকাশিত আইনগুলো হলো:
আয়কর আইন ২০২৩ প্রকাশিত হয়েছে ১৬ অক্টোবর, মূসক আইন ২০১২ ও কাস্টমস আইন ২০২৩ প্রকাশিত হয়েছে ১৩ নভেম্বর। আর মূসক বিধি ২০১৬ এর ইংরেজি সংস্করণ প্রকাশ হয়েছে ১০ নভেম্বর তারিখে।

বিজ্ঞাপন

এনবিআর জানায়, গেজেট প্রকাশের ফলে রাজস্ববিষয়ক আইন ও বিধিমালা সম্পর্কে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আরও স্পষ্ট ধারণা পাবেন, যা করদাতাদের আস্থা বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি আইনের প্রয়োগে অস্পষ্টতা দূর হয়ে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত