যুক্তরাষ্ট্র থেকে আরও ১০০ কোটি ডলারের সয়াবিন কিনবে তিন গ্রুপ « বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্র থেকে আরও ১০০ কোটি ডলারের সয়াবিন কিনবে তিন গ্রুপ

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৬:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৬:৩১
Link Copied!

২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানির পর মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ ও ডেল্টা অ্যাগ্রো আগামী বছর আরও ১০০ কোটি ডলারের সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন দূতাবাস গত বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত একটি বড় সয়াবিন চালান মেঘনা গ্রুপে পৌঁছালে সেটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সয়াবিন সাশ্রয়ী হওয়ার পাশাপাশি উচ্চমানের পুষ্টিগুণসমৃদ্ধ, যা বাংলাদেশের মৎস্য ও পোলট্রি শিল্পকে আরও শক্তিশালী করছে।

বিজ্ঞাপন

দূতাবাস জানায়, বাংলাদেশি শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ ধরনের দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে। একই সঙ্গে স্থানীয় শিল্পখাতে কাঁচামালের স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করতে মার্কিন সয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ্যাকবসন আরও উল্লেখ করেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে কৃষিখাতের এই সহযোগিতা শুধু বাণিজ্যই নয়, খাদ্য নিরাপত্তা ও শিল্পোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত