নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা বিসিএস ক্যাডার থেকে চাকরিচ্যুত « বাংলাখবর প্রতিদিন

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা বিসিএস ক্যাডার থেকে চাকরিচ্যুত

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৮:৩১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৫ | ৮:৩১
Link Copied!

বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ৪৩তম ব্যাচের দুই শিক্ষানবিশ সহকারী মহা-হিসাবরক্ষককে চাকরি থেকে অপসারণ করেছে অর্থ মন্ত্রণালয়। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ বাতিল করা হয়।

চাকরিচ্যুত দুই কর্মকর্তা হলেন- ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমিতে (ফিমা) কর্মরত সহকারী মহা-হিসাবরক্ষক সোহানুর রহমান সরকার ও কায়সার মাহমুদ।

জানা যায়, বিশ্ববিদ্যালয় জীবনে তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

বিজ্ঞাপন

এদের মধ্যে কায়সার মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আর সোহানুর রহমান ছিলেন সলিমুল্লাহ মুসলিম হল (এসএম) শাখা ছাত্রলীগের সহসভাপতি।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১–এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের সরকারি চাকরি থেকে অবসান করা হয়েছে। ওই বিধি অনুসারে, শিক্ষানবিশির মেয়াদে কোনো কর্মকর্তাকে ‘সরকারি চাকরিতে বহাল থাকার অযোগ্য’ মনে হলে সরকারি কর্ম কমিশনের পরামর্শ ছাড়াই নিয়োগ বাতিল করা যায়।

তবে কোন কারণ দেখিয়ে তাদেরকে অযোগ্য বিবেচনা করা হয়েছে, প্রজ্ঞাপনে সেটি উল্লেখ নেই।

বিজ্ঞাপন

এদিকে, বুধবার (১৯ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বুনিয়াদি প্রশিক্ষণরত (৪৩তম বিসিএস) প্রশাসন ক্যাডারের ৩ শিক্ষানবিশ সহকারী কমিশনারকে সরকারি চাকরি থেকে অপসারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তারা তিনজন হলেন কাজী আরিফুর রহমান (ফরিদপুর), অনুপ কুমার বিশ্বাস (বগুড়া) ও নবমিতা সরকার (পিরোজপুর)। তারা নিজ নিজ জায়গায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থাকার পাশাপাশি সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদি প্রশিক্ষণ নিচ্ছিলেন।

বিষয়ঃ

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত